আজঃ 22 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো খুলশী থানার অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার, উদ্ধার ৩ মোটরসাইকেল মাদক ও দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা - আইন মন্ত্রী আব্দুল হালিম গণ, আপন ভাই ও ভাতিজার উপর দেশি অস্ত্র নিয়ে হামলা বাউফল উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন। শোক সংবাদ: পটুয়াখালীতে ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সোহরাব হোসেনের ইন্তেকাল বকশীগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ, আটক ১ নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে! ঝিনাইদহে শ্বশুরের হাতে জামাই খুনের অভিযোগ, কুড়ালের আঘাতে মৃত্যু শৈলকুপায় মব জাস্টিস ও চাঁদাবাজি চলবে না, অন্যায় করলে ব্যবস্থা’: আইনমন্ত্রী আনোয়ারায় সাংবাদিক সালাউদ্দিনের মায়ের মৃত্যুতে সাংবাদিক মহলের গভীর শোক প্রকাশ কক্সবাজারে দিনের আলোয় দুই দফায় ডাকাতি মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের মাদকবিরোধী গণসমাবেশে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি

নলডাঙ্গায় নদীতে ভেসে উঠা মাছ সংগ্রহে মানুষের ভীড়

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নলডাঙ্গায় নদীতে ভেসে উঠা মাছ সংগ্রহে মানুষের ভীড় 


ইউসুফ হোসেন, 
জেলা প্রতিনিধি,নাটোর,


নাটোরের নলডাঙ্গা উপজেলায় বারনই নদীর পানিতে হঠাৎ ভেসে উঠা মরা ও দুর্বল মাছ সংগ্রহে সাধারণ মানুষদের ভীড় করতে দেখা যায়। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫.০০ টার দিকে উপজেলার পৌর এলাকায় বারনই নদীর ধারে এমন ঘটনা ঘটে। 

সরেজমিন গিয়ে দেখা যায়, বারনই নদীতে ভেসে ওঠে কাতলা, টেংরা, বোয়াল সহ নানা প্রজাতির দেশীয় মাছ। মরা ও  দুর্বল মাছ ভেসে ওঠার খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার মানুষ মাছ সংগ্রহ করতে ছুটে আসে। কেউ খালি হাত, আবার কেউবা হাত জাল সহ নানা উপায়ে মাছ ধরছে। এমন ঘটনা এলাকার সাধারণ মানুষের মাঝে হৈচৈর সৃষ্টি হয়েছে। 

এ ঘটনায় নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন, বারনই নদীতে বিষক্রিয়ায় মাছ ভেসে ওঠার খবর পেয়েছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, রাজশাহীর নওহাটায় শিল্প কলকারখানার দুষিত বর্জ্য পদার্থ নদীর পানিতে মিশে বিষক্রিয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে। এছাড়াও নদীর পানিতে অতিরিক্ত পাট জাগ দেওয়ায় এবং কয়েকদিনের অতি বৃষ্টিতে পাট পচে গিয়ে বিষক্রিয়ায় মরা ও দুর্বল মাছ ভেসে উঠতে পারে। তবে উর্ধতন কর্মকর্তাদের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পর প্রকৃত ঘটনা জানা যাবে। 

তাং ৪ সেপ্টেম্বর ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a