আজঃ 11 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা ভূরুঙ্গামারীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি পত্নীতলা থানা পুলিশের অভিযান চলছে কুড়িগ্রামে মোটরসাইকেল অটোরিকশার সংঘর্ষে নি*হত ১ সাংবাদিক অরিত্রকুন্ড কে, চাঁদাবাজি মামলায় কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল বাউফল থানা পুলিশ কতৃক বিশেষ অভিযান চট্টগ্রামে ৭০ লাখ টাকার চোরাই ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩ শৈলকুপায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কুয়েত দূর্তাবাসে অনুষ্ঠিত হল জাতীয় বিপ্লব ও সংহিত দিবস মুক্তি ও প্রগতির স্বর্ণালী দিন ৭ নভেম্বর নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আলীকদমে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক, থানায় হস্তান্তর নওগাঁয় কেডি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন অবস্থায় তিন যুবক গ্রেপ্তার বকশীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পত্নীতলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডেল মন্টে নাম ব্যবহার করে বিনিয়োগ প্রতারণার আশঙ্কা, তদন্তের দাবি পত্নীতলা থানা প্রশাসন কে ধন্যবাদ

ডাকসুর কার্যক্রমে প্রশাসনিক বাধার অভিযোগ, ক্ষোভ প্রকাশ কার্যনির্বাহী সদস্যের

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ক্যাম্পাস প্রতিনিধি : ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনিক জটিলতা ও বাধার অভিযোগ তুলেছেন ডাকসুর এক কার্যনির্বাহী সদস্য। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া নানা উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা মিলছে না, বরং অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে।

তিনি জানান, কেন্দ্রীয় খেলার মাঠের উন্নয়নের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রায় ২ কোটি টাকার অনুদান আনা হলেও গত তিন মাস ধরে সেই অর্থ ব্যবহারের কার্যক্রম আটকে রয়েছে। একইভাবে কেন্দ্রীয় মসজিদের সংস্কার ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপনের উদ্যোগ ডাকসুর পক্ষ থেকে নেওয়া হলেও বিদ্যুৎ সংযোগ না দেওয়ার অভিযোগও করেন তিনি।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে শনিবার বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে অনুমতি মিলছে না বলেও দাবি করেন ওই সদস্য। তার ভাষ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে প্রায় ৪ কোটি টাকার সহায়তা আনার পরও প্রকল্প বাস্তবায়নে নানা জটিলতা তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, ডাকসুর প্রতিনিধিরা কোনো ধরনের আর্থিক সুবিধা ছাড়াই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাচ্ছেন। কিন্তু বিভিন্ন দপ্তরে দিনের পর দিন ঘুরেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। উপাচার্যের কার্যালয়সহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে প্রশাসন ও ডাকসুর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a