আজঃ 14 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বন্দরের কলাগাছিয়ায় ​রাত হলে পুলিশ পরিচয়ে ছিনতাই ও হয়রানির অভিযোগ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

​বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের সুচিয়ারবন্দ সহ আশপাশের কয়েকটি এলাকায় রাতের আঁধার নামলেই বাড়ে ‘ভুয়া পুলিশ’ ও ছিনতাইকারী চক্রের তাণ্ডব। সিভিল পোশাকে কিংবা হ্যান্ডকাফ-অস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, পকেট তল্লাশির নামে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার মতো একাধিক অভিযোগ উঠেছে একটি সঙ্ঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।


​স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, রাত ১০টার পর থেকেই কলাগাছিয়া ইউনিয়নের সংযোগ সড়ক, সুচিয়ারবন্দ ও আসপাশের এলাকা নির্জন পথগুলোতে সোর্স আতুর মাসুদ এই নামধারী এই ‘পুলিশ’ চক্রটি নিয়ে সক্রিয় হয়ে ওঠে। রাতে কাজ শেষে বাড়ি ফেরা পথচারী, দিনমজুর ও ছোট ব্যবসায়ীদের গতিরোধ করে তারা। এরপর "গোপন তথ্য আছে" কিংবা "সন্দেহজনক" দোহাই দিয়ে তল্লাশি শুরু করে। প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া বা থানায় নিয়ে যাওয়ার হুমকি দিয়ে সর্বস্ব লুটে নেওয়া হয়।
​ভুক্তভোগী এক স্থানীয় ব্যবসায়ী জানান, "কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নির্জন জায়গায় ৩-৪ জন লোক বাইক থামায়। নিজেদের ডিবি ও থানা পুলিশ পরিচয়ে পকেট তল্লাশি শুরু করে। সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও স্মার্টফোনটি নিয়ে চম্পট দেয়। প্রতিবাদ করার সাহসটুকুও পাইনি।"
​এলাকাবাসীর দাবি, বারবার এমন ঘটনা ঘটলেও প্রমাণের অভাব ও আইনি জটিলতার ভয়ে অনেকেই থানায় লিখিত অভিযোগ করতে সাহস পান না। ফলে পার পেয়ে যাচ্ছে চক্রটি। বর্তমানে রাত হলে ওই সড়কগুলোতে চলাচলে চরম আতঙ্ক বিরাজ করছে।

​এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা জানান, অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে এলাকার সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।

​তারা অবিলম্বে সুচিয়ারবন্দসহ কলাগাছিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নৈশকালীন পুলিশ টহল জোরদার করা এবং ভুয়া পুলিশ পরিচয়দানকারী ও ছিনতাইকারী চক্রটিকে গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও বন্দর থানা প্রশাসনের দৃশ্যমান হস্তক্ষেপ দাবি করেছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a