আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ-৫ আসন নিয়ে জামায়াতে ইসলামীর সাথে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি 24

মোহাম্মদ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় সমঝোতায় নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি ২০২৬ বুধবার রাত আটটায় জামায়াতের মিশনপাড়াস্থ মহানগর কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। 

১১ দলের অন্যতম শরিক দুটি দলের নেতাদের মধ্যে এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় দলের নেতারা একে অপরের সাথে অত্যন্ত আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করেন। ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শিল্পনগরী নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকামুক্ত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দুই দলই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিষয়ে একমত হয়েছে। ১১ দলীয় যে সমঝোতা কেন্দ্রীয়ভাবে হয়েছে, সেটির প্রতিফলন হিসেবে স্থানীয়ভাবেও একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকাশ ঘটাতে এবং সাধারণ মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে উভয় দলই রাজপথে ও জনমতে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

এসময় খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার, নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচএম নাসিরুদ্দিন, মুহাম্মদ জামাল হোসেন, কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দীন মুনীর, বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, নারায়ণগঞ্জ পূর্ব থানা আমীর মাওলানা হাবীবুর রহমান মল্লিক, প্রমুখ। 



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a