আজঃ 07 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পাটগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময় ‎গাইবান্ধার কামারজানী হাটে সোনালী ফসল নারায়গঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের, দপ্তর সম্পাদক রেজাউল করিম রাজুর শুভ জন্মদিন, OTP ও PIN নিজের কাছে রাখুন’—সাইবার প্রতারণা নিয়ে নওগাঁ পুলিশ সুপারের সতর্কবার্তা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত হয়েছেন আরও ৪ জন পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে সহস্রাধিক লিটার ওয়াশ ও মদ জব্দ, গ্রেপ্তার ৩ নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি.

বগারচরে পতাকা উত্তোলন: জয়বাংলা স্লোগানে আওয়ামী লীগের কার্যক্রম শুরু

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি 24

বকশীগঞ্জ প্রতিনিধি: আলীমজনু (বাবু)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যক্রম পুনরায় শুরু করার ঘটনা ঘটেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কয়েকজন নেতা-কর্মী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় ‘জয়বাংলা’ স্লোগান দেওয়া হয় এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহসহ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর পর বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রকাশ্যে নেতা-কর্মীদের উপস্থিতি দেখা গেল। অনুষ্ঠান শেষে তারা দ্রুত কার্যালয় ত্যাগ করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a