আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সপ্তাহ উদযাপন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি 24

ইউসুফ হোসেন :নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা । 

নাটোরের নলডাঙ্গায় ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) সকাল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকাল ৩টায় নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন। তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ ও মননশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান এবং নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরে আলম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রিয়া শিক্ষকবৃন্দ, সকল ছাএ-ছাএী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং তাদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করতেই এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, নাটোরের আয়োজনে এবারের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায়, শিক্ষা সপ্তাহ উদযাপনের লক্ষ্যে রচনা প্রতিযোগিতা বাংলা ইংরেজি, হাম,  নাত, কেরাত, নৃত্য, উপস্থিত বক্তৃতা সহ আরও অনেক ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।




কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a