আজঃ 13 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা কামারের কাজ ভাগ করে নিলেন আসাদুল হাবিব দুলু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন সুপেয় পানি পেয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো পুয়ামুহুরীর বাসিন্দারা সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার আলীকদমের আলীবাজারে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ জনের ১ বছর জেল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময়

চট্টগ্রামে ‘হানিট্র্যাপ’ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

তরুণীকে ব্যবহার করে ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগ; উদ্ধার আলামত

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম নগরীতে ‘হানিট্র্যাপ’ কৌশলে এক যুবককে ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন এবং চাঁদাবাজির অভিযোগে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন বন্ধুদের সঙ্গে দেখা করতে নগরীর কাজীর দেউরী মোড়ে যান। সেখানে চা পান করার সময় নুসরাত ফারিয়া নামে এক তরুণী তার সঙ্গে পরিচিত হন। পরে কৌশলে তাকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা সহযোগীরা তাকে জিম্মি করে শারীরিকভাবে নির্যাতন করে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ভুক্তভোগীকে বিবস্ত্র করে ছবি ধারণ করে এবং সেগুলো প্রকাশের ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তার কাছ থেকে ৭ হাজার টাকা আদায় করে তাকে একটি গলিতে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার তিন দিন পর, ২৫ জুলাই ভুক্তভোগী কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৩৬৫, ৩৮৫, ৩৮৬, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

মামলার তদন্তে নেমে কোতোয়ালী থানার বিশেষ অভিযানিক দল ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে মোবারক হোসেন (২৬) ও নুসরাত ফারিয়া (২০)-কে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন পরস্পরের যোগসাজশে বিভিন্ন ব্যক্তিকে ‘হানিট্র্যাপ’-এর ফাঁদে ফেলে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ ও মূল্যবান সম্পদ আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পরবর্তীতে গ্রেপ্তার মোবারক হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি স্মার্টফোন, ভুক্তভোগীর মোটরসাইকেলের চাবি এবং হাত বাঁধতে ব্যবহৃত একটি রশি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, মোবারক হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মারামারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

সিএমপি জানিয়েছে, হানিট্র্যাপ চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a