আজঃ 10 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর নাইক্ষ্যংছড়ির শামসুল-আয়েশা দম্পতি মামলা জটে চট্টগ্রাম কাস্টমস, আটকে হাজার কোটি টাকার রাজস্ব পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ চট্টগ্রামের হালিশহরে যুবক খুন, ঘটনাস্থলে পুলিশ চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল আলীকদমে ২১ লাখ টাকার সেগুন কাঠ ও মাহিন্দ্রা জব্দ বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার উধাও, গ্রেপ্তার দুই বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

সিএমপিতে সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার এর কার্যক্রম শুরু

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

সিএমপিতে সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার এর কার্যক্রম শুরু 

পারভেজ বাঙালী,
চট্টগ্রাম প্রতিনিধি,


নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে যাত্রা শুরু করলো "সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার"। আজ মঙ্গলবার (০৯ জুন) সকাল ১০:৪৫ ঘটিকায় সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা করেন।


উদ্বোধনকালে সিএমপি পুলিশ কমিশনার মহোদয় জানান, আধুনিক এই সেন্টারটি থেকে নাগরিকরা মূলত নিম্নোক্ত সেবা ও পরামর্শগুলো পাবেন, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক পরামর্শ: অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি ও অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং ঘটনার ধরন অনুযায়ী তাৎক্ষণিক করণীয় বিষয়ে দিকনির্দেশনা।

সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য প্রয়োজনীয় ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা। পাসওয়ার্ড সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতার বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ। প্রয়োজনে সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন বা অন্যান্য আইন প্রয়োগকারী ও প্রযুক্তিগত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সরাসরি সহায়তা প্রদান। সাইবার অপরাধের শিকার নাগরিকদের দ্রুত ও কার্যকর সেবা দিতে এই সেন্টারটি ওয়ান-স্টপ সল্যুশন হিসেবে কাজ করবে। অপরাধ দমনের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখবে।"

— হাসান মোঃ শওকত আলী, পুলিশ কমিশনার, সিএমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ---
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:-
ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ)।
মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (সদর), লনিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম), মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), মোঃ গোলাম রুহুল কুদ্দুস, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) আমিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) কাজী মোঃ আবদুর রহীম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দমোঃ হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স), মোহাম্মদ বদিউজ্জামান, পিএসসি, ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম), সিএমপি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে এই বিশেষায়িত সেন্টারটি চট্টগ্রামের সাধারণ মানুষের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

আজ রোজ মঙ্গলবার ৯ জুন ২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a