আজঃ 12 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে সাংসদ ফজলে হুদা বাবুল কর্তৃক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দেবাশিষ কুমার দাস 
জেলা প্রতিনিধি, নওগাঁ। 

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

২৫-০৪-২০২৬ ইং তারিখ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে দুই দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা এ ধরনের মেলার মাধ্যমে বিকশিত হয়। তাদের ক্ষুদ্র উদ্ভাবনই ভবিষ্যতে বড় পরিবর্তনের পথ তৈরি করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপুসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ঐন্দ্রিলা মুস্তফী, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী আবু হোরায়রা এবং বদলগাছী সরকারি কলেজের প্রভাষক (রসায়ন) সাকিব মো. নাছিমুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ফারুক আহমেদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মোঃ নাবিল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ আচার্য।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প নিয়ে স্টল সাজিয়েছে। পরিবেশবান্ধব জ্বালানি, আধুনিক কৃষি প্রযুক্তি ও রোবটিক্স বিষয়ক প্রকল্পগুলো দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হিসেবে দেখা দেয়।

আয়োজকরা জানান, ২৫ এপ্রিল শুরু হওয়া এ মেলা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। সমাপনী দিনে অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a