আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

বকশীগঞ্জে সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার, চুলা ও সাউন্ডবক্স প্রদান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:  আলীমজনু বাবু 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও মাদ্রাসাবাড়ী এলাকায় অবস্থিত সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের রান্নার সুবিধার্থে এলপি গ্যাসের সিলিন্ডার ও চুলা এবং শ্রেণিকক্ষে পাঠদানের সুবিধার্থে একটি সাউন্ডবক্স (স্পিকার) প্রদান করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী মাদ্রাসার মুহতামিম মুফতি তারিকুল ইসলাম সানির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বিশিষ্ট সুফি সাধক মাওলানা বজলুস সুবহান (সুফি) হুজুরের নামে প্রতিষ্ঠিত এ মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের রান্নার কাজে ব্যবহারের জন্য একটি এলপি গ্যাসের সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদান আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে একটি সাউন্ডবক্স (স্পিকার) দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মুফতি তারিকুল ইসলাম সানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতালেব হোসেন সরকার।
এ সময় উপস্থিত অতিথিরা বলেন, একটি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উপকরণ প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে এতিম শিক্ষার্থীদের রান্নার সুবিধার জন্য গ্যাসের সিলিন্ডার ও চুলা প্রদান করায় তাদের দৈনন্দিন কার্যক্রম আরও সহজ হবে। একই সঙ্গে শ্রেণিকক্ষে সাউন্ডবক্স ব্যবহারের মাধ্যমে পাঠদান আরও সুন্দর ও প্রাণবন্ত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন মন্ডল, মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, মাদ্রাসার কোষাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল করিম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আলী মজনু বাবুসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ প্রয়োজনীয় সামগ্রী প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনযাত্রার সুবিধা নিশ্চিত করতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a