আজঃ 16 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দেশ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার-কে কুয়েত বাংলা প্রেস ক্লাব এর সংবর্ধনা নওগাঁয় রজাকপুর ট্রাক টার্মিনাল থেকে চুরি হওয়া ট্রাক এক রাতেই উদ্ধার পটিয়ায় এস আলম কলেজে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা নওগাঁয় ট্রাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে ডিজিটাল পেমেন্ট চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়ক প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণ শুরু চাঁদাবাজি মামলায় সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার চট্টগ্রামে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকারসহ উদ্ধার নগদ ৮০ হাজার টাকা নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা কর্ণফুলীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মাদ্রাসা শিক্ষার্থীকে চুরির অভিযোগে নির্যাতন চট্টগ্রামে মাদকসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ দূর্গম পাহাড়ের মদক সীমান্তে ৫৭ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও টিকাদান কর্মসূচি। ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা ভূরুঙ্গামারীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি পত্নীতলা থানা পুলিশের অভিযান চলছে

গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

*গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগ জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে, নিবন্ধন বাতিলের দাবি*

*গাজীপুর প্রতিনিধি:*

জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সুমন চৌধুরীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণা, অবৈধভাবে অর্থ আদায় ও একক কর্তৃত্ব চালানোর অভিযোগ উঠেছে। সংগঠনের মূল কমিটির সদস্যরা এই অভিযোগ তুলে সংগঠনটির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন।

সংগঠনের নিবন্ধন অনুযায়ী ৭ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন - চেয়ারম্যান সুমন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আল হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার ও কোষাধ্যক্ষ রাজু আহম্মেদ। সংগঠনটি জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন পেয়েছে প্রায় ৯/১০ মাস আগে।

মূল কমিটির সদস্যদের অভিযোগ, চেয়ারম্যান সুমন চৌধুরী রেজিস্ট্রেশনের কথা বলে প্রায় ৫০ জনের কাছ থেকে ৩ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাদের দাবি, কোনো বৈধ রশিদ ছাড়াই এই টাকা নেওয়া হয়েছে।

তাদের আরও অভিযোগ, চেয়ারম্যান নিজেই চেয়ারম্যান, কোষাধ্যক্ষসহ সকল সিদ্ধান্ত একাই নেন। কাউকে কিছু জিজ্ঞেস করেন না। সংগঠনের কেন্দ্রীয় অফিস তার নিজ বাড়ির মধ্যে করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

সদস্যদের দাবি, চেয়ারম্যানের একগুঁয়েমির কারণে অনেক সদস্য ইতিমধ্যে সংগঠন থেকে বিদায় নিয়েছেন। সংগঠনের কাউকে না জানিয়ে পদ-পদবি দিয়ে অর্থ বাণিজ্যের অভিযোগও তুলেছেন তারা।

এছাড়া অনেক সাংবাদিকের কাছ থেকে টাকা নেওয়া হলেও তাদের সদস্য করা হয়নি এবং কোনো বৈধ কাগজপত্র দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

এই বিষয়ে মূল কমিটির সদস্যরা জানান, তারা ইতিমধ্যে জয়েন্ট স্টক, এনএসআই, পুলিশ হেডকোয়ার্টার, এসপি গাজীপুর, পুলিশ কমিশনার জিএমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ করেছেন।

তারা বলেন, সংগঠনটি আজ পর্যন্ত শক্তিশালী হতে পারেনি। তাই এই সংগঠনের নিবন্ধন বাতিল করা জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান সুমন চৌধুরীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a