আজঃ 17 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার ঈশ্বরগঞ্জে দুই পুরিয়া গাঁজাসহ যুবক আটক, দুই মাসের কারাদণ্ড নওগাঁর নওজোয়ান মাঠে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযান নওগাঁয় চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে ব্যাটারি রিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন নেশা জাতীয় দ্রব্য সহ আটক করেছে পুলিশ আলীকদমে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার রৌমারীতে হেল্প জোন’-এর ছাগল উপহার জামালপুর ডিবি-২-এর পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক ৯

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মোঃসাকিল

দক্ষিণ চট্টগ্রামের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। এ লক্ষ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
​বুধবার (১৬ সেপ্টেম্বর) পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, "১৮৪৫ সালে প্রতিষ্ঠিত পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি দক্ষিণ চট্টগ্রামের শিক্ষা, ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। এখান থেকে শিক্ষা নিয়ে বহু গুণী মানুষ দেশ ও সমাজে অনন্য অবদান রেখেছেন। দীর্ঘদিনের ঐতিহ্য ও পটিয়াবাসীর দাবির বিষয়টি বিবেচনা করে বিদ্যালয়টি সরকারিকরণের জন্য আমি কাজ করব।"

​শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি আরও বলেন, বিগত সময়ে ধ্বংসের মুখে পড়া শিক্ষাব্যবস্থাকে আবার ঘুরে দাঁড় করাতে হবে। শুধু অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মান, নৈতিকতা ও জ্ঞানচর্চার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

​বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক চন্দন কান্তি নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগর, পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান ও মঈনুল আলম ছোটন। এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া। এছাড়াও শিক্ষক আবদুল হাফেজ ও লিটন চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

​বক্তারা বিদ্যালয়টির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে জানান, শিক্ষানুরাগী দুর্গা কিংকর দত্তের উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ থেকে শরৎচন্দ্র দাশ, যাত্রামোহন সেন, কবি নবীনচন্দ্র দাশ, শশাঙ্ক মোহন সেন, মুন্সি আবদুল করিম সাহিত্যবিশারদ এবং জনপ্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেতের মতো বহু গুণীজন উঠে এসেছেন। বক্তারা দল-মতের ঊর্ধ্বে উঠে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটিকে দ্রুত সরকারিকরণের দাবি জানান।

​অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পাওয়া বিদ্যালয়ের ৭ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a