আজঃ 07 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১

মাদকমুক্ত বদলগাছী গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দেবাশিষ কুমার দাস 
জেলা প্রতিনিধি, নওগাঁ। 

নওগাঁর বদলগাছী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই ২০২৬) বদলগাছী থানার উদ্যোগে আয়োজিত এ সভায় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের কোনো বিকল্প নেই। জনগণের সক্রিয় অংশগ্রহণ, তথ্য প্রদান এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর সাফল্য অর্জন সম্ভব। তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, জেলা পুলিশ নওগাঁ মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করা গেলে মাদক প্রতিরোধে কার্যকর সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় মাদকের কুফল, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধে জনগণের ভূমিকা এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত বদলগাছী গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a