আজঃ 09 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
শৈলকুপায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কুয়েত দূর্তাবাসে অনুষ্ঠিত হল জাতীয় বিপ্লব ও সংহিত দিবস মুক্তি ও প্রগতির স্বর্ণালী দিন ৭ নভেম্বর নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আলীকদমে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক, থানায় হস্তান্তর নওগাঁয় কেডি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন অবস্থায় তিন যুবক গ্রেপ্তার বকশীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পত্নীতলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডেল মন্টে নাম ব্যবহার করে বিনিয়োগ প্রতারণার আশঙ্কা, তদন্তের দাবি পত্নীতলা থানা প্রশাসন কে ধন্যবাদ মহানগর স্বেচ্ছাসেবক দলের, মোঃ সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর মাদ্রাসা বিভাগ পুনর্গঠন সম্পন্ন আলীকদমে মহাসমারোহে কঠিন চীবর দান, প্রধান অতিথি সঙ্ঘরাজ মহাথেরো কি হবে সাংবাদিক সেজে! চট্টগ্রামে অস্ত্র ও চোরাই মোবাইলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার, শাহ আলমের বিরুদ্ধে ১৩ মামলা চট্টগ্রামে অস্ত্র ও চোরাই মোবাইলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার, শাহ আলমের বিরুদ্ধে ১৩ মামলা সীতাকুণ্ডে মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেপ্তার রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান

চট্টগ্রামে ৭০ লাখ টাকার চোরাই ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের একটি চোরাই ড্রাম ট্রাক উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ ঘটনায় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) নগরীর পাঁচলাইশ ও পাহাড়তলী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শওকত আলী (৪২), আবু তৈয়ব আলী (২৯) ও গ্যারেজমিস্ত্রি আব্বাস উদ্দিন প্রকাশ আবু মেস্ত্রী (৫৮)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে চোরাই গাড়ি কেনাবেচার সঙ্গে জড়িত শওকত আলী ও আবু তৈয়ব আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলীর সাগরিকা সেনবাড়ি রোডে আবু মেস্ত্রীর গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে নম্বরবিহীন একটি পুরোনো ইশার ড্রাম ট্রাক উদ্ধার করা হয়। এ সময় গ্যারেজমিস্ত্রি আব্বাস উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দেওয়া তথ্যমতে, গত ২৫ অক্টোবর ঢাকায় গাড়িটি চুরি করে আবু তৈয়ব আলী। পরে বিশেষ ব্যবস্থায় সেটি চট্টগ্রামে এনে শওকত আলীর কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে গাড়িটি বিভিন্ন খণ্ডাংশে খুলে বিক্রির পরিকল্পনা করা হয়। এ উদ্দেশ্যে পাহাড়তলীর ওই গ্যারেজে গাড়িটি রাখা হয়েছিল বলে জানিয়েছে ডিবি।

পুলিশ আরও জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে সেগুলো বিভিন্ন যন্ত্রাংশে বিভক্ত করে বিক্রি করে আসছিল।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a