আজঃ 01 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মেসির জাদুতে মায়ামিকে ৭-১ গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার। নজরুল বর্ষ উদযাপন: আলীকদমে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার যাত্রা উদ্ভোদন। বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৮ দোকান চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল-ফ্লেয়ার, সন্দ্বীপে গ্রেপ্তার ১ বকশীগঞ্জে সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার, চুলা ও সাউন্ডবক্স প্রদান পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো'আ মাহফিল অনুষ্ঠিত। মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। রাজধানীতে স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার। চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া কে বাউফল উপজেলার পক্ষ থেকে সংবধনা কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। ঔষধ কান্ড ইস্যুতে ঘাটাইল উপজেলা হসপিটাল পরিদর্শনে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল

৫০ বছরেও আওয়ামী লীগ দেশে ফিরতে পারবে না” — এম রশিদুজ্জামান মিল্লাত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ প্রতিনিধি ॥ আলীমজনু বাবু

বিএনপি ক্ষমতায় এলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ দেশে ফিরতে পারবে না।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে সারসহ কৃষি উপকরণ সংগ্রহে কোনো কৃষক হয়রানির শিকার না হন। তিনি বলেন, “আমরা যা করতে পারব তাই বলি। জনগণের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

পথসভায় তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, তারা রোজা ও পূজাকে এক করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বেজার করে তারা ক্ষমতায় যেতে চায়। তাই তিনি ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট না দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি মোতালেব সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পথসভা শেষে এম রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a