আজঃ 24 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
এইচএসসি পরীক্ষার্থী নাফিসাকে চাপা দিয়ে পালানো ক্রেনচালক গ্রেপ্তার রাউজানে পারিবারিক মন্দিরে চুরি, স্বর্ণালংকার-রৌপ্য উদ্ধার; গ্রেপ্তার ১ নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ভূল্লীতে আনন্দ র‍্যালি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান নলডাঙ্গায় নতুন ঘর পেলেন অসহায় বৃদ্ধা অপেজান বাট্টাজোরে মিল্লাতের পূর্ণ মন্ত্রী হওয়ায় দোয়া মাহফিল নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে "নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম" পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান চট্টগ্রামে পুলিশ সুপারে নির্দেশে ডিবির বিশেষ অভিযানে রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি'র অভিযানে মাদক আটক নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকূপে জমির মালিক পাবেন ক্ষতিপূরণ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ দ্রুত করিতেছে চট্টগ্রামে সাবেক ব্যাংক কর্মকর্তার গুলিবিদ্ধ মৃত্যু জাল দাখিল সনদে ঘাটাইলের মীরপাড়া সরকারি প্রাথমিকে এক যুগ ধরে শিক্ষকতা, তদন্তের দাবি* চকবাজারে ৪টি সাজাসহ ৫টি পরোয়ানাভুক্ত মামলার আসামি গ্রেফতার রূপসায় মামুন মীর নামে যুবক গুলিবিদ্ধ : ঢাকায় প্রেরণ

নওগাঁয় ১২৬টি হারানো মোবাইল মালিকদের হাতে তুলে দিল পুলিশ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি 24

দেবাশিষ কুমার দাস: জেলা প্রতিনিধি নওগাঁ 

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে গত দেড় মাসে ১২৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা পুলিশের আইসিটি শাখা ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখার যৌথ প্রচেষ্টায় এসব মোবাইল উদ্ধার করা হয়।

নওগাঁ জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম–এর প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

দীর্ঘদিন পর নিজের হারানো মোবাইল ফিরে পেয়ে অনেক মালিক আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা জেলা পুলিশের এই জনবান্ধব উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বহুমুখী দায়িত্বের কারণে সব হারানো মোবাইল উদ্ধার করা সম্ভব হয় না। তবে নওগাঁ জেলা পুলিশ ভবিষ্যতে হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা আরও জোরদার করবে এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত রাখবে।এই উদ্যোগকে সাধারণ মানুষ নওগাঁ জেলা পুলিশের প্রশংসনীয় ও মানবিক কার্যক্রম হিসেবে উল্লেখ করেছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a