আজঃ 12 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

ডবলমুরিংয়ে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

ডবলমুরিংয়ে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয়  অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

পারভেজ বাঙালী,
চট্টগ্রাম প্রতিনিধি,


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালীন ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (১৩ জুন) রাত ২:১৫ ঘটিকায় ডবলমুরিং থানাধীন দাইয়াপাড়া সিএনজি গ্যারেজের সামনে নালাপাড়াস্থ কিবরিয়ার খালি মাঠ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জামাল উদ্দিন খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।


মোঃ ইমরান (২১): পিতা- মৃত মাসুদ, সাং- বলক বাড়ীয়া, মুরাদনগর, কুমিল্লা। (বর্তমান বাসিন্দা: দাইয়াপাড়া, নালাপাড়া, ডবলমুরিং)। জালাল আহমেদ প্রঃ রানা (৩২): পিতা- সুলতান আহমদ, সাং- খুরুশকুল, হাটহাজারী, চট্টগ্রাম। (বর্তমান বাসিন্দা: আগ্রাবাদ দাইয়াপাড়া, ডবলমুরিং)। মেহেদী হাসান রুবেল (২৫): পিতা- আঃ রহমান মিলন, সাং- বাট্টা, কটিয়াদি, কিশোরগঞ্জ। (বর্তমান বাসিন্দা: চৌমুহনী চারিয়াপাড়া, উত্তর আগ্রাবাদ, ডবলমুরিং)। কাদের আল মঈন উদ্দিন প্রঃ রাজু (৪১): পিতা- হাবিব উল্লাহ, সাং- কাজীরবাগ, ফেনী সদর, ফেনী। (বর্তমান বাসিন্দা: দাইয়াপাড়া, নালাপাড়া, ডবলমুরিং)।মোঃ রবিন (৩০): পিতা- মৃত লিয়াকত হোসেন, সাং- কামালপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। (বর্তমান বাসিন্দা: দেওয়ানহাট মিস্ত্রিপাড়া, ডবলমুরিং)।


পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিদের হেফাজত থেকে ডাকাতির উদ্দেশ্যে রাখা নিম্নলিখিত দেশীয় অস্ত্রসমূহ উদ্ধার করা হয়:
১. ০২টি স্টিলের টিপ ছোরা
২. ০১টি স্টিলের তৈরি চাপাতি
৩. ০১টি স্লাই রেঞ্জ
৪. ০১টি লোহার রড

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। তারা গভীর রাতে নালাপাড়ার খালি মাঠে সমবেত হয়ে বড় ধরণের একটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের সময়োপযোগী ও সাহসী অভিযানের কারণে বড় ধরণের অপরাধ সংঘটিত হওয়ার আগেই তাদের রুখে দেওয়া সম্ভব হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১১, তারিখ: ১৩/০৬/২০২৬ ইং)। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা প্রশাসন নিশ্চিত করেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a