আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় গণমাধ্যমকর্মী আহত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 রাজশাহী ব্যুরো 

রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় সোনালী কন্ঠের স্টার্ফ রিপোর্টার ও রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের অর্থ সম্পাদক (ভারপ্রাপ্ত) আপেল মাহমুদ (৩৭) নামের এক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। 
(২০ অক্টোবর) সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজপাড়া থানাধীন নগরীর ৪নং নম্বর ওয়ার্ডের কোর্ট
বুলনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনা সূত্রে গেছে, গণমাধ্যমকর্মী আপেল মাহমুদের সাথে রাজপাড়া থানাধীন ৪নং নম্বর ওয়ার্ডের মৃত কুরবান আলীর ছেলে মাইনুল ইসলামের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় সাংবাদিক আপেল মাহমুদ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা মামলাটি প্রত্যাহারের জন্য আপেল মাহমুদকে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। এঘটনায় গত (২০ অক্টোবর) সোমবার বিকেল চারটার দিকে রাজপাড়া থানায় একটি জিডি দায়ের করেন আপেল মাহমুদ।
জিডি দায়ের বিষয়টি প্রতিপক্ষ অবগত হওয়ার পর একই দিনে ভুক্তভোগী আপেল মাহমুদ কোর্ট বুলনপুর মোড়ের উপর  আজগরের হোটেলের সামনে পাকা রাস্তার উপর মোটরসাইকেল যোগে গিয়ে থামে।
এসময় অভিযুক্ত মাইনুল ইসলাম আপেল মাহমুদকে হত্যার উদ্দেশ্যে একটি চাপাতি নিয়ে কোপানোর জন্য দৌড়ে আসলে স্থানীয় লোকজন তাকে রোধ করার চেষ্টা করে। এসময় মাইনুল আবারও উত্তেজিত হয়ে আপেল মাহমুদকে ৭-৮ বার কোপ দেওয়ার চেষ্টা করলে কোপটি শরীরে না লেগে তার পিঠে ঝুলানো একটি ব্যাগের উপরে কোপটি লেগে ব্যাগের কিছু অংশ কেটে যায়। পরবর্তীতে মাইনুলের সাথে থাকা আরেক অভিযুক্ত কাশিয়াডাঙ্গা থানাধীন হরিপুর এলাকার মৃত ফয়েজের কন্ট্রাক্টরের ছেলে সাকসেস আপেল মাহমুদকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে আপেল মাহমুদ প্রতিবাদ করা চেষ্টা করে।
এসময় তাকে লক্ষ্য করে হামলা চালায় অভিযুক্ত সাকসেস ও অভিযুক্ত মাইনুলের ভাই ৪নং ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি  বিপ্লব হোসেন এলোপাতাড়ি লাথি, ঘুষি মারতে থাকে অভিযুক্ত সাকসেস ও হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরারও চেষ্টা করে। পরবর্তীতে ভুক্তভোগী আপের মাহমুদকে কোর্ট কোর্ট বুলনপুর থেকে জোর পূর্বকভাবে তুলে নিয়ে যায় আরেকটি স্থানে। সেখানেও আপেল মাহমুদকে শারীরিক ভাবে হেনস্থা করেন কৃষকলীগ সভাপতি বিপ্লব হোসেন। তিন অভিযুক্তদের সাথে থাকা ১০থেকে ১৫জন সন্ত্রাসী আপেল মাহমুদকে পরের দিন সন্ধ্যার মধ্যে মিমাংসা না করিলে তার বাসায় তালা মারার ভয়ভীতি দেখানো। বিষয়টি জানতে পেরে আপেল মাহমুদকে ঘটনাস্থল থেকর উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। 
এ ঘটনায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ আরিফ বলেন,“একজন গণমাধ্যমকর্মীর ওপর প্রকাশ্যে হামলার ঘটনা উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন,“সাংবাদিকরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন, এটি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপেল মাহমুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানকে কল করা হলে মোবাইলে কল ঢুকলেও তিনি রিসিভ করেননি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a