আজঃ 21 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
আব্দুল হালিম গণ, আপন ভাই ও ভাতিজার উপর দেশি অস্ত্র নিয়ে হামলা বাউফল উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন। শোক সংবাদ: পটুয়াখালীতে ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সোহরাব হোসেনের ইন্তেকাল বকশীগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ, আটক ১ নেশার টাকার জন্য নিজের বাড়িতেই আগুন দিলো ছেলে! ঝিনাইদহে শ্বশুরের হাতে জামাই খুনের অভিযোগ, কুড়ালের আঘাতে মৃত্যু শৈলকুপায় মব জাস্টিস ও চাঁদাবাজি চলবে না, অন্যায় করলে ব্যবস্থা’: আইনমন্ত্রী আনোয়ারায় সাংবাদিক সালাউদ্দিনের মায়ের মৃত্যুতে সাংবাদিক মহলের গভীর শোক প্রকাশ কক্সবাজারে দিনের আলোয় দুই দফায় ডাকাতি মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের মাদকবিরোধী গণসমাবেশে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান দিনাজপুর বীরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. চকবাজারে প্রতারণার অভিযোগে নারী গ্রেপ্তার, উদ্ধার ১১ লাখ টাকার স্বর্ণ চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, উদ্ধার ১৪ বাইক আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই তরুণের ৩ মাসের কারাদণ্ড সীতাকুণ্ডে বাপ্পি হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র

মডেল একাডেমী নারায়ণগঞ্জের ১৭ বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

মডেল একাডেমী নারায়ণগঞ্জের ১৭ বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প 

নিজস্ব প্রতিনিধি, 


নারায়ণগঞ্জ, ১৫ নভেম্বর শনিবার—দক্ষিণ মাজদাইর ঘুষেরবাগে মডেল একাডেমী নারায়ণগঞ্জ স্কুলের ১৭ বছর পূর্তি উপলক্ষে আজ এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই আয়োজন পরিচালনা করেছে মডেল একাডেমী নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে স্থানীয় শিশু, যুবক ও বয়স্কসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে ডেঙ্গু ও চিকনগুনিয়া ও ঠান্ডা কাশি ঔষধ বিতরণ করেন।

সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ নুর ইসলাম, যিনি অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম তদারকি করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানা আমির এ্যাডভোকেট: আক্তার হোসেন, যিনি বক্তব্যে বলেন, “মানবতার সেবায় মডেল একাডেমীর এই উদ্যোগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানা সেক্রেটারি ও শুরা কর্মপরিষদ সদস্য মোঃ ফয়সাল আহমাদ এবং মোঃ আতাউর রহমান, যারা বক্তব্যে বলেন এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং এলাকাবাসীর উপকারে আসবে। 

বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় প্রধান অতিথি এ্যাডভোকেট আক্তার হোসেনের মাধ্যমে, যা উপস্থিত জনগণের মধ্যে প্রশংসা কুড়ায়।

এছাড়া উপস্থিত ছিলেন ডাঃ মোঃ কানিজ শেখ, কাশিপুর ও আশপাশের বিভিন্ন ওয়ার্ডের জামায়াত নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও স্টুডেন্টদের গার্জিয়ান মণ্ডলীও উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে।

উপস্থিতরা বলেন, মডেল একাডেমীর এই উদ্যোগ এলাকার মানুষের জন্য মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a