সোহান মিয়া, , আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের দায়ে রোহান (২২) ও রায়হান (১৯) নামে দুই তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ১ উপধারার ১৬ নম্বর ক্রমে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
দণ্ডপ্রাপ্ত দুই তরুণ মাদক সেবনের কথা স্বীকার করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে মাদক সেবন থেকে বিরত থেকে স্বাভাবিক জীবনযাপন এবং সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা।
দণ্ডপ্রাপ্ত রোহান ও রায়হান আড়াইহাজার উপজেলার সুলতানসাদী এলাকার বাসিন্দা। তাঁরা দুজনই উপজেলার ফতেপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি,
তারিখ :১৯-১০-২০২৬ ইং.
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯
এ জাতীয় আরো খবর...