আজঃ 01 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস! জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদ্‌যাপন, রাজপথ থেকে Wrexham University-এর মঞ্চে বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক

‎সাভারে পরীক্ষার্থী ও অভিভাবকদের কলম, পানি বিতরণ, ছাত্রদল নেতারদা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

‎সাভারে পরীক্ষার্থী ও অভিভাবকদের কলম, পানি বিতরণ, ছাত্রদল নেতারদা
‎
‎সাভার(ঢাকা)
নিজস্ব প্রতিনিধি, 
‎
‎সাভারে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে কলম, বিশুদ্ধ খাবার পানি ও বিস্কিট বিতরণ করা হয় এবং একই সাথে পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও খাবার পানি ও বিস্কুট বিতরণ করেছে সাভার পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। মানবিক এই উদ্যোগে নেতৃত্ব দেন পৌর ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম সোহাগ।

‎পরীক্ষা চলাকালে সন্তানের পরীক্ষা কেমন হচ্ছে, প্রশ্ন সহজ না কঠিন— এমন নানা উৎকণ্ঠা নিয়ে অনেক অভিভাবককে কেন্দ্রের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। তীব্র তাপদাহে তারা যখন ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েন, তখন তাদের স্বস্তি দিতে এগিয়ে আসে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তাদের এই সহমর্মী উপস্থিতি অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দেয়।
‎ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মো. তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নির্দেশনায় সাভারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হয়। একই নির্দেশনায় পৃথক স্থানেও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা পানি ও স্যালাইন বিতরণ করেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদল নেতা মো. জনি. এনামুল. রনি. রাজু. কাওসার সহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।এ বিষয়ে ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “তীব্র গরমের মধ্যে অভিভাবকরা দীর্ঘ সময় ধরে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ছাত্রদল সবসময় মানুষের পাশে থাকতে চায় এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
পানি, স্যালাইন ও প্রয়োজনীয় সামগ্রী পেয়ে অভিভাবকরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

আজ রোজ রবিবার ২৬/৪/২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a