আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ।

নবাবগঞ্জে তীব্র যানজট ও জনদুর্ভোগ নিরসনে বিশেষ মতবিনিময় সভা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

নবাবগঞ্জে তীব্র যানজট ও জনদুর্ভোগ নিরসনে বিশেষ মতবিনিময় সভা

শহীদুল ইসলাম শরীফ,
 স্টাফ রিপোর্টার,

ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রধান সড়ক ও বাজার এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ, ফুটপাত উচ্ছেদ এবং তীব্র যানজট নিরসনে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জুন,২০২৬, শুক্রবার, সকালে, নবাবগঞ্জ উপজেলা পরিষদের ওয়াসেক মিলনায়তনে অনুষ্ঠিত এই সভা শেষে স্থানীয় সড়ক ও বাজার এলাকা সরেজমিনে পরিদর্শন করেন, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলরুবা ইসলামের সভাপতিত্বে সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ ফুটপাত দখল এবং এর থেকে সৃষ্ট তীব্র যানজট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।।
সভায় বক্তারা বলেন, নবাবগঞ্জ সদর, বাগমারা, কলাকোপা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় সাধারণ মানুষের চলাচলের পথ রুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে প্রধান সড়কগুলোতে সার্বক্ষণিক যানজট লেগে থাকে, যা সাধারণ পথচারী ও দূরপাল্লার যাত্রীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জনদুর্ভোগের চিত্র শুনে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক অবিলম্বে অবৈধ ফুটপাত উচ্ছেদ এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে নবাবগঞ্জ সদরের বিভিন্ন রাস্তা ও বাজার এলাকা সরজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ফুটপাতের বর্তমান অবস্থা প্রত্যক্ষ করেন এবং রাস্তার ওপর থাকা অবৈধ স্থাপনাগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেন। একই সাথে তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের সাথে কথা বলেন এবং যানজট নিরসনে সবার সহযোগিতা কামনা করেন।

স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে নবাবগঞ্জকে একটি যানজটমুক্ত, সুন্দর উপজেলা হিসেবে দেখার আশা ব্যক্ত করেছেন।

আজ রোজ শুক্রবার ১৯-জুন ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a