মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২০/৬/২০২৬ খ্রী, সকাল ৯টা৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন নীল গঞ্জ ইউনিয়নের ২নং ওয়াডস্হ ঘোটাপাছা নামক স্থানে কুয়াকাটা টু বরিশাল গামী মহাসড়ক হতে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ নুরুজ্জামান হাওলাদার (৩২) পিতা মোঃ আলম হাওলাদার ওরফে শাহ আলম হাওলাদার সাং মিস্ত্রি পাড়া (লতাচাপলী)৯নং ওয়াড থানা মহিপুর হাল সাং আমিরাবাদ ৫নং ওয়াড নীল গঞ্জ ইউপি থানা কলাপাড়া জেলা পটুয়াখালী কে গ্রেফতার করেন পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ জাতীয় আরো খবর...