আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

খুলনায় আলোচিত জোড়া খুনের ঘটনায় এজাজুলকে গ্রেফতার করেছে র‍্যাব

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

খুলনা প্রতিনিধি : আল মাহামুদ প্রিন্স 

খুলনার আদালত চত্ত্বরে  আলোচিত রাজন ও হাসিব হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকা আসামি মোঃ এজাজুল হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে র‍্যাব-৬ এর একটি বিশেষ টীম রূপসার আইচগাতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি বিশেষ অভিযানিক দল রূপসা উপজেলার আইচগাতি এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে গত ৩০ নভেম্বর খুলনার আদালত পাড়ায় প্রকাশ্যে দিন-দুপুরে একই দিনে দুর্বৃত্তর গুলিতে নিহত রূপসার বাগমারা গ্রামের ফজলে রাব্বি রাজন ও নতুন বাজার এলাকার হাসিব হাওলদার হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকা এজাজুল হোসেনকে গ্রেফতার করে। 
এর আগে গত ১ ডিসেম্বর 
রিপন নামে সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ। 
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব এজাজ শেখের ছেলে ফজলে রাব্বি রাজন ও নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা আঃ মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলদার অস্ত্র মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা দিয়ে আদালতের প্রধান গেট দিয়ে যাওয়ার সময় ৬/৭ জনের একটি দল রাজনের ঘাড়ে চাপাতি দিয়ে কোপ দেয়। অারেকজন এসে রাজনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঠিক একই সময় হাসিব হাওলাদারকে গুলি করে দুর্বৃত্তরা। রাজন ও হাসিব মাটিতে লুটিয়ে পড়লে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। আশপাশের লোকজন  নিরাপদ স্থানে অবস্থান করে। কিছুক্ষণ পর দুর্বৃত্তরা  কয়েক রাউন্ড ল ফাঁকা গুলি ছোঁড়ে। এর পর তারা  চলে যায়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a