আজঃ 27 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল নারায়ণগঞ্জে ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা, নওগাঁয় গ্রাম পুলিশ ও সিভিল সোসাইটির সদস্যকে সম্মাননা কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর চট্টগ্রামে ইউএসটিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের দোষর, মাদক সম্রাট চাঁদাবাজ মুছি রফিক ও কবি সিরাজ এর সন্ত্রাসী কার্যকলা প্রবীনদের সেবামূলক অংশী জন পরামর্শ সভা, ভূজপুরে পুলিশের টানা অভিযান: ইতালির তৈরি পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের জাতীয় নাগরিক কমিটির সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি, আওয়ামী লীগের চক্রান্তে গ্রেফতার। ঢাকা-মাওয়া রোডে, লড়ি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। নারায়ণগঞ্জ সেঞ্চুরি গার্মেন্টস এর শ্রমিক আন্দোলন। নলডাঙ্গা পৌরসভা মোড় যেন এক ভয়ংকর মৃত্যু ফাঁদ আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কেন ক্রসফায়ারে হয়েছিল, মরহুম মমিনুল্লাহ ডেবিট জানতে চায় নারায়ণগঞ্জবাসী। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাসমতি ধান চাষে সফলতা তরুন কুয়েত প্রবাসী মাসুম চলে গেলেন না ফেরার দেশে নওগাঁর মান্দায় ১০ পিস ইয়াবাসহ ১৯ বছরের যুবক এক গ্রেপ্তার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার

ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়দের অবহিত করতে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ, স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রেস কনফারেন্স শেষে নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এনামুল করিম।

সভায় উপস্থিত ছিলেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলী, সাধারণ সম্পাদক মো. হানজালা, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান ওয়াজেদ আলী কবিরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে সঠিক তথ্য সংগ্রহের ওপর জোর দেন। তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক ধারণা তৈরি করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকার বিষয়টিও গুরুত্ব পায়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সুশীল সমাজ, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ কার্যক্রম বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় অংশগ্রহণকারীরা কার্যক্রমের উদ্দেশ্য ও তথ্য সংগ্রহের বিষয়ে অবহিত হন। সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা, স্বচ্ছতা এবং নির্ভুল তথ্যের ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে সভা শেষ হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a