আজঃ 31 July 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড়ে লিটন আকন্দ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কবি বেগম সুফিয়া কামাল এর ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা বাঁশখালীতে চিংড়ি প্রকল্পের দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত একাধিক অভিযানে পুলিশ রুমার বগালেক ভিউ পয়েন্টে পাহাড়ি খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক প্রথম দিনের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ ও নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন দৈনিক প্রতিদিনের কাগজের প্রকাশনা সম্পাদক নিয়ে বলছে মামলা, রতন এবং রফিক দুই জন দাবিদার চট্টগ্রামে ট্যাগ সদস্যদের অভিযানে দায়িত্ব পালনকালে মোবাইল চোর গ্রেফতার সুলতানা ম্যাডাম আমাদের মাঝে আর নেই নলডাঙ্গায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি ডিমলায় জুয়ার আসর থেকে যুবদলের আহ্বায়কসহ ৮ জন দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক চাঁদনী রাতে হাঁসাইগাড়ী বিলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর - পুলিশ সুপার বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড ধামইরহাটে মাদকবিরোধী অভিযান, ৬৮০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লামায় বন্যা প্রণোদনা পাচ্ছেন ২,৫৯৯ জন, প্রথম ধাপে ৬০ জনকে অর্থ প্রদান পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট-গাঁজা-ইয়াবাসহ বিপুল মাদক উদ্ধার, আটক ৫ ফেনী সদর থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, র‍্যাব-৭ এর অভিযান ফেনী সদর থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, র‍্যাব-৭ এর অভিযান

আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ আটক দুই যুবককে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটি অংশের দাবি, আটক ব্যক্তিরা পুলিশের এক কর্মকর্তার সোর্স হিসেবে কাজ করতেন। এ অভিযোগের প্রেক্ষিতে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলার রামচন্দ্রী এলাকায় হাজী ইজ্জত আলীর বাড়ির সামনের পাকা সড়ক থেকে স্থানীয় লোকজন মামুন (৩০) ও সানিকুল (১৯) নামে দুই যুবককে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

খবর পেয়ে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে আটক দুই যুবককে পুলিশের হেফাজতে নেন। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়।

 তবে স্থানীয়দের অভিযোগ, জব্দ করা মোটরসাইকেলটি একই রাতেই ছেড়ে দেওয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, আটক মামুন ও সানিকুল দীর্ঘদিন ধরে আড়াইহাজার থানার সিনিয়র এসআই জহিরুল ইসলামের সোর্স হিসেবে পরিচিত ছিলেন। তাঁদের মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানি, মাদক মামলায় ফাঁসানো এবং বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগও রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

এ বিষয়ে বক্তব্য জানতে সিনিয়র এসআই জহিরুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের প্রশ্ন, যদি আটক ব্যক্তিরা সত্যিই পুলিশের সোর্স হয়ে থাকেন, তাহলে তাঁদের কাছে মাদক কীভাবে এলো এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের আওতায় আনা হবে কি না।

স্থানীয় যুবদল নেতা মফিজুল ইসলাম বলেন, “এ ধরনের সোর্সদের মাধ্যমে অনেক সময় নিরীহ মানুষকে মাদক মামলায় জড়ানোর অভিযোগ রয়েছে।
 পাশাপাশি তারাই মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ রাখে বলেও আমরা জানতে পেরেছি।”

তিনি আরও বলেন, “গত তিন মাস ধরে আমরা এলাকায় মাদকবিরোধী নজরদারি চালিয়ে আসছি। ফলে এলাকায় মাদক প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। আটক দুই ব্যক্তি পুলিশের সহযোগী পরিচয়ে এলাকায় মাদক নিয়ে প্রবেশ করেছিল বলে স্থানীয়দের ধারণা। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি, 
তারিখ :৩১-০৭-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a