আজঃ 01 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার। নজরুল বর্ষ উদযাপন: আলীকদমে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার যাত্রা উদ্ভোদন। বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৮ দোকান চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল-ফ্লেয়ার, সন্দ্বীপে গ্রেপ্তার ১ বকশীগঞ্জে সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার, চুলা ও সাউন্ডবক্স প্রদান পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো'আ মাহফিল অনুষ্ঠিত। মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। রাজধানীতে স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার। চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া কে বাউফল উপজেলার পক্ষ থেকে সংবধনা কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। ঔষধ কান্ড ইস্যুতে ঘাটাইল উপজেলা হসপিটাল পরিদর্শনে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের

নলডাঙ্গায় বসতবাড়িতে অগ্নিকান্ডে- ৩ ভাই সর্বশ্বান্ত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ইউসুফ হোসেন,  নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ারপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।       বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ইং সন্ধ্যা ৬টায় ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে প্রায় ৭ থেকে ১০ লাখ টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ রোস্তম আলী জানান, খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্টেশন ইনচার্জ আরও জানান, মৃত মুনছুর প্রাং-এর তিন ছেলে— মোঃ দুলাল, মোঃ হেলাল এবং বেলালের বাড়িতে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, নগদ টাকা, জমির কাগজপত্র, ভোটার আইডি কার্ড, ধান-চাল-ভুট্টাসহ বিভিন্ন শস্যদানা পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দুলালের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নলডাঙ্গার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে শীতবস্ত্র, প্রাথমিক শুকনা খাবার প্রদান করা হয়। এছাড়া ইউএনও ২ বান্ডেল টিন ও ১১ হাজার টাকার চেক প্রদান করার আশ্বাস প্রদান করেন।
অন্যদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএনপির নলডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বুলবুল ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। নাটোর সদর-নলডাঙ্গা ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী,  আলহাজ্ব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। , ক্ষতিগ্রস্তদের প্রতি তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয়দের দ্রুত পদক্ষেপ এবং ফায়ার সার্ভিসের তৎপরতার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। আগুনে হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত পরিবার তিনটি বর্তমানে চরম মানবিক সংকটে পড়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a