আজঃ 21 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার বসুন্ধরা শুভসংঘের সহায়তায় লামায় ২০ নারীকে সেলাই মেশিন উপহার থানচির ঙাফাহ্খুমে নৌকাডুবিতে ৮ বছরের শিশু উটিং মারমা নিখোঁজ সম্পত্তির লোভে জ্বীনের অভিনয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ঘরের মালামাল লুট থানায় অভিযোগ বকশীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ দলের দুঃসময়ের নেত্রী শিউলি আক্তার শান্তি, দীর্ঘদিনের রাজনৈতিক মূল্যায়নের প্রত্যাশা নওগাঁর শহর জুরে সড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের নতুন উদ্যোগ। চিলমারীতে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম মির্জা ফখরুলের নিজ জেলায় মিষ্টি বিতরণ ও উল্লাস ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর গুরুতর আহত। কাটগড় বাজারে চসিকের অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ স্থাপনা ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম নওগাঁয় ধামইরহাটে নৃশংস হত্যা, ১২ ঘণ্টায় গ্রেপ্তার ২ তেপুকুরিয়া–মাহামুদপুর এলাকায় নারীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার পাহাড়তলীতে পুলিশের বিশেষ অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেফতার। তেপুকুরিয়া–মাহামুদপুর এলাকায় নারীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার আলীকদম সীমান্তে কিল্লাইপাড়া চেকপোস্টে মিয়ানমারের ১৪ সদস্যের আত্মসমর্পণ মুক্তাঞ্চল প্রেসক্লাব'-এর ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি সাজু, সাধারণ সম্পাদক জাকির বেপজা নিরাপত্তারক্ষীদের ওপর হামলা: সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়: ডবলমুরিং থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

চট্টগ্রামে জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫টি স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১ হাজার ১৫৮ দশমিক ৩৩ গ্রাম, যা ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তির সমান। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচলাইশ মডেল থানাধীন প্রবর্তক মোড়ের মিমি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘নিউ কনক বাহার জুয়েলার্স’ নামের প্রতিষ্ঠানের মালিক জনব বিপ্লব বসাক। তাঁর প্রতিষ্ঠানে ১২-১৩ বছর ধরে সেলসম্যান হিসেবে কাজ করছিলেন রোমেন দে (৩৬)।

গত ১৪ আগস্ট দুপুরে দোকানের কর্মচারীরা মজুত স্বর্ণের হিসাব মিলানোর সময় কয়েকটি বক্সে অসঙ্গতি দেখতে পান। বিষয়টি মোবাইল ফোনে মালিককে জানানো হয়। খবর পেয়ে তিনি দোকানে আসার পথে বিষয়টি টের পেয়ে রোমেন দে ওয়াশরুমে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যান।

পরে দোকানের মজুত যাচাই করে দেখা যায়, রোমেন দের দায়িত্বে থাকা সাতটি বক্সে ৫৩টি স্বর্ণের চুড়ি নেই। এসব চুড়ির মোট ওজন ৯২৭ দশমিক ৫০০ গ্রাম বা ৭৯ দশমিক ৫১ ভরি। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ৯০০ টাকা। চুড়িগুলোর পরিবর্তে বক্সগুলোতে ইমিটেশনের চুড়ি রাখা হয়েছিল।

এ ঘটনায় ১৫ আগস্ট পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন দোকানের মালিক। মামলায় দণ্ডবিধির ৪০৮, ৪২০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শওকত ইমাম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ আগস্ট রাত ২টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট মহাসড়ক এলাকা থেকে রোমেন দেকে গ্রেপ্তার করেন। পরে আদালতের অনুমতি নিয়ে তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে রোমেন দে জানান, আত্মসাৎ করা স্বর্ণের চুড়িগুলো বিভিন্ন জুয়েলারি দোকান ও বন্ধকী ব্যবসায়ীর কাছে রাখা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ আগস্ট বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকা থেকে মর্ডাণ ইরানী জুয়েলার্সের মালিক শ্যামল সিংহকে (৪৭) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শ্যামল সিংহের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়ার মিয়াখান নগর রোডে তাঁর মালিকানাধীন মর্ডাণ ইরানী জুয়েলার্স থেকে সাতটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। এসব চুড়ির ওজন ১৪২ দশমিক ৪০ গ্রাম।

এরপর শ্যামল সিংহকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁর কাছে থাকা আরও ৩৯টি চুড়ি বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠান ও বন্ধকী ব্যবসায়ীর কাছে রাখা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরও ৩৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

এ ছাড়া রোমেন দের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়া ও চকবাজার এলাকার বিভিন্ন স্বর্ণ বন্ধকী প্রতিষ্ঠান থেকেও স্বর্ণের চুড়ি উদ্ধার করে পুলিশ।

পাঁচলাইশ মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আত্মসাৎ হওয়া ৫৩টি চুড়িসহ মোট ৫৫টি স্বর্ণের চুড়ি। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১ হাজার ১৫৮ দশমিক ৩৩ গ্রাম।

মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a