আজঃ 19 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি কর্ণফুলী এলাকায় উদ্ধার, গ্রেপ্তার ১ ‎কুয়েতে নতুন বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প, বাড়তে প্রবাসীদের চাকরির সুযোগ বাড়বে সীমান্তে বিদেশি নাগরিকসহ মানব পাচারকারী শরিফুল-কে গ্রেপতার কুমিল্লায় নওগাঁয় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন দৈনিক পূর্ণ জাগরণ 24, সিটি কর্পোরেশনের প্রতিনিধি নারায়ণগঞ্জের, শুভ বিবাহ বার্ষিকী। আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির মোকাবেলায় স্বেচ্ছাসেবক দল। কুয়েত মোবাইল ও অর্থ ছিনতাই করার অভিযোগে দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তার নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কৃষক দলের মহানগরের মহিলা বিষয় সম্পাদিকার অঙ্গীকার। কুয়েত অবৈধভাবে অ্যালকোহল উৎপাদন ও মজুত করার অভিযোগে ৩-জন নেপালী ১-জন ভারতীয় গ্রেপ্তার রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার বাসেত

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার
র‍্যাব সদস্য হত্যা ও যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার অভিযোগ; ৩৯টি ফেসবুক পেজ ও আইডির সন্ধান

পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক ইয়াসিনের নেতৃত্বাধীন অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যবহার করে পুলিশ, বিজিবি ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণা চালানোর তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের বিশেষ দল গতকাল রাতভর চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, আব্দুর শুক্কুর ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ও সেকেন্ড ইন কমান্ড হিসেবে বিভিন্ন কর্মকাণ্ড এবং জমি ক্রয়-বিক্রয়ের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বলে অভিযোগ রয়েছে। মেহেদী ও সাকিবুল ইয়াসিনের ভাগনে এবং আলিনগর বহুমুখী সমবায় সমিতির ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন। আনোয়ারও ইয়াসিনের ভাগনে এবং বিভিন্ন ভুয়া আইডির মাধ্যমে প্রচারণায় যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে পারভেজকে ইয়াসিনের সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গোয়েন্দা অনুসন্ধানে আরও জানা গেছে, ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এই নেটওয়ার্ক সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করত। পরিকল্পিত পোস্ট, সমন্বিত লাইক-কমেন্ট-শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব প্রচারণা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সরকারি কার্যক্রমের বিরুদ্ধে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষার মাধ্যমে আরও তথ্য সংগ্রহের প্রস্তুতি চলছে।

এদিকে উদ্ধার করা মোবাইল ফোন ও ডিজিটাল আলামত পর্যালোচনা করে ইতোমধ্যে ৩৯টি ফেসবুক পেজ ও আইডির সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। এসব অ্যাকাউন্টের মধ্যে আলিনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, জঙ্গল সলিমপুর নিউজ ২৪, জঙ্গল সলিমপুর মিডিয়া সেল, আলিনগর প্রিমিয়ার লীগ, নাগরিকবার্তা ২৪, এমএমটিভি মিডিয়াসহ বিভিন্ন পেজ ও আইডি রয়েছে। সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর কার্যক্রম, অর্থায়ন ও পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জঙ্গল সলিমপুরে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাসজমি ও পাহাড় রক্ষা, ভূমি দখল এবং অবৈধ বাণিজ্য প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এলাকায় সন্ত্রাসী তৎপরতা বন্ধ ও নিরাপদ যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে পুলিশ।

এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ছয়টি রাস্তার নির্মাণকাজও দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপপ্রচার, গুজব ও উসকানিমূলক প্রচারণার মাধ্যমে আইনানুগ কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমিসংক্রান্ত অপরাধ ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a