আজঃ 05 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ নওগাঁয় টিআরসি নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর থেকে, তিন দিনে যাচাই হবে শারীরিক যোগ্যতা মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁয় ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার অপরাধ দমনে সাফল্য, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের সম্মাননা দিলেন এসপি শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড

রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান (বিভাগীয় প্রধান,রংপুর): কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারীর চর খেদাইমারীতে অবস্থিত বায়তুল ক্বারার গোলাম হাবিব শিশু সদন (স্থাপিত: ২০০২ ইং, রেজি: নং-কুড়ি-৪৭০/২০০৪ ইং)। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মৌলিক শিক্ষা ও আবাসন নিশ্চিত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অত্র এতিমখানা ও মাদ্রাসায় প্রায় ২০০ থেকে ২৫০ জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ৬০ জনই চরম সুবিধাবঞ্চিত, অনাথ ও এতিম। তবে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ভবনের অভাবে কোমলমতি শিশুদের খোলা বারান্দায় অত্যন্ত কষ্টের মধ্যে ক্লাস করতে হচ্ছে। শুধু শ্রেণীকক্ষের ঘাটতিই নয়, তীব্র আবাসন সংকট ও প্রয়োজনীয় বেঞ্চের অভাবে শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটির চতুর্দিকে কোনো বাউন্ডারি ওয়াল না থাকায় নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। বাউন্ডারি ওয়াল না থাকার কারণে যত্রতত্র গরু-ছাগলসহ বিভিন্ন গবাদি পশু ভেতরে ঢুকে পড়ে, যার ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছেন শিক্ষকেরা। মাদ্রাসার সার্বিক অবস্থা ও সংকট নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন: ম্যানেজিং কমিটির সেক্রেটারি জনাব মোঃ ফজলুল হক প্রামানিক: "আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে, কিন্তু ভবনের অভাবে বাচ্চারা বারান্দায় কষ্ট করে ক্লাস করছে। বাউন্ডারি ওয়াল ও নিরাপত্তা গেট না থাকায় নিরাপত্তাহীনতায় গবাদি পশুর সাথে ঝুঁকিপূর্ণভাবে ক্লাস নিতে হচ্ছে। এই অবস্থায় অভিভাবক, এলাকাবাসী, স্থানীয় প্রশাসন ও সরকারের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি।" নূরানী শাখার শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন  প্রতিষ্ঠানে ৮ জন পুরুষ শিক্ষক ও ২ জন মহিলা শিক্ষিকা সততার সাথে সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু অর্থের অভাবে শিক্ষক-শিক্ষিকাদের বেতন সংকুলন করাই এখন কঠিন হয়ে পড়েছে। মাদ্রাসার সুপার জনাব মোঃ সিরাজুল ইসলাম। একপ্রকার শুধু মহান আল্লাহর অশেষ ইচ্ছাতেই এই মাদ্রাসাটি টিকে আছে ও চলছে। সরকারের পক্ষ থেকে অবিলম্বে কার্যকর নজরদারি ও সহযোগিতা প্রয়োজন।জেনারেল শিক্ষক মোঃ শফিউল ইসলাম: "আমাদের অনাথ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সর্বোচ্চ যত্ন নিয়ে সমাজের উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা রয়েছে। কিন্তু আমাদের এই প্রচেষ্টাকে বাস্তবে রূপ দিতে শুধু সরকারের একটু সদিচ্ছা ও আর্থিক/অবকাঠামোগত সহযোগিতা দরকার।" প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সুধী সমাজ মনে করেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও স্থানীয় বিত্তশালীদের সহযোগিতায় একটি আধুনিক ভবন, বাউন্ডারি ওয়াল এবং শিক্ষক-কর্মচারীদের সুনির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা গেলে অবহেলিত ও এতিম এই শিশুরা একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের সুযোগ পাবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a