আজঃ 01 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস! জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদ্‌যাপন, রাজপথ থেকে Wrexham University-এর মঞ্চে বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরীতে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম প্রতিনিধি। 
ঢাকায় ওয়ানডে লড়াইয়ের উত্তেজনা শেষ হতে না হতেই এবার টি-টোয়েন্টির রোমাঞ্চ ছড়াতে বন্দরনগরী চট্টগ্রামে পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজটি খেলতে আজ সোমবার (১৫ জুন) বিকেল ৩টা নাগাদ অজি ক্রিকেটার, কোচ ও সাপোর্টিং স্টাফরা চট্টগ্রামে এসে পৌঁছান। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় তাদের সরাসরি নিয়ে যাওয়া হয় পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে।

অন্যদিকে, ওয়ানডে সিরিজ শেষ করে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দলও আজ সন্ধ্যার দিকে চট্টগ্রামে এসে পৌঁছাবে বলে জানা গেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, কুড়ি ওভারের এই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

আগামী ১৭ জুন (বুধবার) প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে মাঠের লড়াই শুরু হবে। এরপর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ ও ২১ জুন।

এক নজরে সিরিজের সূচি:

১৭ জুন: ১ম টি-টোয়েন্টি

১৯ জুন: ২য় টি-টোয়েন্টি

২১ জুন: ৩য় টি-টোয়েন্টি

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম।

অনুশীলনে নামছে দুই দল
আজ বিশ্রামে কাটলেও সিরিজের প্রথম ম্যাচের প্রস্তুতি সারতে আগামীকাল (১৬ জুন) থেকেই মাঠে নেমে পড়বে দুই দল। মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে নিজেদের ঝালিয়ে নেবেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

দীর্ঘদিন পর চট্টগ্রামের মাটিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হতে যাওয়ায় স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের রেশ ধরে এই টি-টোয়েন্টি সিরিজটিতেও গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় থাকবে বলে আশা করা হচ্ছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a