আজঃ 24 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে, সেও তা দেখতে পাবে গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। স্থানীয় সরকার নির্বাচনে নওগাঁয় পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পবিত্র ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল/২৬ পালিত বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড মহেশখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৫ জনের কারাদণ্ড দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জলঢাকায় খালি শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫ নিহত ১ মানববন্ধন বিক্ষোভ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু সীমান্তে ঔষধ বিতরণেও অগ্রণী ভূমিকা রাখেন ৫৭ বিজিবি দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: ৯ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গুজব প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশের সাইবার টিমকে বিশেষ নির্দেশনা বাউফলে মেয়র প্রার্থী রিয়াজ হোসেন পিপিএম এর গণসংযোগ। আকবরশাহে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার আড়াইহাজারে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রামে পঞ্চম তলা থেকে পড়ে গুরুতর আহত আদরের পোষা বিড়াল ‘লিও’

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মুহাম্মদ সালমান চৌধুরী, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম: 

গতকাল ২৩ জুন: চট্টগ্রাম নগরীর একটি আবাসিক ভবনের ৫ম তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছে ‘লিও’ নামের একটি পোষা বিড়াল। ঘটনাটি পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ ও আবেগের সৃষ্টি করেছে।

জানা যায়, প্রায় পাঁচ মাস আগে সালমান চৌধুরীর পরিবারে আশ্রয় পাওয়া লিও অল্প সময়ের মধ্যেই সবার প্রিয় হয়ে ওঠে। তার চঞ্চলতা, দুষ্টুমি ও স্নেহময় আচরণ পরিবারের প্রতিটি সদস্যের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। ফলে অল্প সময়েই সে পরিবারের একজন সদস্যে পরিণত হয়।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে অসাবধানতাবশত ৫ম তলার বারান্দা থেকে নিচে পড়ে যায় লিও। দুর্ঘটনায় তার মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে, নিচের চোয়ালের অংশে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং পেছনের পায়ে মারাত্মক আঘাত পায়। পরবর্তীতে তাকে দ্রুত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ভেটেরিনারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের তত্ত্বাবধানে গত দুই দিন ধরে লিওর নিয়মিত ড্রেসিং, ক্ষত পরিষ্কারকরণ এবং প্রয়োজনীয় সেলাই প্রদান করা হয়েছে। চিকিৎসা-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তার মুখমণ্ডলের ক্ষত জটিল হওয়ায় আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ সেলাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া আঘাতপ্রাপ্ত পায়ের অপারেশনেরও পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে লিওর শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল না হওয়ায় চিকিৎসকরা অপারেশনের আগে তাকে আরও কিছু সময় পর্যবেক্ষণে রাখছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, লিওর অবস্থার উন্নতি হলে পরবর্তী ধাপে প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্পন্ন করা হবে। এ সময় তাকে নিবিড় পর্যবেক্ষণ ও বিশেষ যত্নে রাখা হয়েছে।

লিওর মালিক সালমান চৌধুরী বলেন, “লিও আমাদের পরিবারের একজন সদস্যের মতো। গত কয়েক দিন ধরে ওর কষ্ট দেখা আমাদের জন্য খুবই কঠিন। আমরা শুধু চাই ও দ্রুত সুস্থ হয়ে আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসুক।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিওর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে অনেক প্রাণীপ্রেমী তার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা ও দোয়া জানিয়েছেন।

বর্তমানে লিও চিকিৎসাধীন রয়েছে। তার দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও শুভকামনা প্রার্থনা করা হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a