আজঃ 14 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল

নলডাঙ্গায় সরকারি গাছ কাটার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ইউসুফ হোসেন, নাটোর জেলা প্রতিনিধি 

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর হাটে সরকারি জায়গায় থাকা একটি বড় বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় শিক্ষক ও ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. খবির মাষ্টারের বিরুদ্ধে।
স্থানীয়দের বরাত জানা গেছে, রবিবার (৯ নভেম্বর) ভোরে হাটের সরকারি স্থানে অবস্থিত বটগাছটির বড় অংশ কেটে ফেলা হয়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী দ্রুত সেখানে গিয়ে গাছ কাটায় বাধা দেন।
অভিযোগ রয়েছে, গাছ কাটার আগে কোনো সরকারি অনুমতি নেওয়া হয়নি। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও ইউনিয়ন ভূমি অফিসে অভিযোগ জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. আব্দুল লতিফ জানান, “যেহেতু গাছটি হাটের জায়গায় রয়েছে, অনুমোদন ছাড়া তা কাটা আইনবিরোধী।”
বাজার কমিটির সভাপতি ও হাটের ইজারাদার বলেন, “খবির মাষ্টার কোনো কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজের প্রভাব খাটিয়ে সরকারি গাছ কাটার উদ্যোগ নেন। বিষয়টি সম্পূর্ণ অননুমোদিত।”
তবে ইউনিয়ন চেয়ারম্যান এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক।
অন্যদিকে অভিযুক্ত খবির মাষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, “গাছটি আমার নিজের জমির অংশে পড়েছে। আমি নিয়মিতভাবে ওই জমির খাজনা দেই। দোকান নির্মাণের জন্য গাছ কাটতে গেলে স্থানীয়  লোকজন বাধা প্রদান করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস বলেন, বিষয়টি তদন্তদপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a