আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ডাক্তারের ওপর হামলাকারী আমার পরিবারের কেউ হলেও ছাড় দেওয়া হবে না: এমপি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


সোহান মিয়া, আড়াইহাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় আড়াইহাজার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ (ডালিম), মো. ইউসুফ আলী ভূঁইয়া, মো. জুয়েল আহমেদ এবং মোহাম্মদ উল্লাহ লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নজরুল ইসলাম আজাদ বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আড়াইহাজারবাসীর প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। এজন্য তিনি এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থনের কারণেই জাতীয় সংসদে এলাকার মানুষের কথা তুলে ধরতে পারছেন।

তিনি আরও বলেন, জনগণের দেওয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সেই দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা বজায় রাখবেন।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করে এমপি আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বল্প সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।
 পাশাপাশি নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও ধাপে ধাপে বাস্তবায়নের কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সম্প্রতি আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।
 তিনি বলেন, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করেন। তাদের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, "ডাক্তারের ওপর হামলার ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এমনকি আমার পরিবারের কেউ জড়িত থাকলেও তাকেও কোনো ছাড় দেওয়া হবে না।"

তিনি আরও বলেন, "আমি পুরো আড়াইহাজারের মানুষকে আমার পরিবারের সদস্য মনে করি। তাই যে-ই অন্যায় করুক, তার বিচার হবেই। আইন সবার জন্য সমান এবং অপরাধীকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।"

#সোহান মিয়া, আড়াইহাজার উপজেলা সংবাদ দাতা,
তারিখ :০৬-০৭-২০২৬ ইং,
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a