আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনায় ফেলতে গিয়ে হাতেনাতে আটক, ঘাটাইল হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ঘাটাইল (টাঙ্গাইল) বিশেষ প্রতিনিধি 

গত ২৬ শে আগষ্ট টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ ওষুধের বস্তা রাতের আধারে যমুনা নদীতে ফেলে দেওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছে একটি মিনি ট্রাক। বুধবার রাত ১১টার দিকে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটাইল হাসপাতাল থেকে মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ ওষুধ নিয়ে গোবিন্দাসী ঘাটে আসে। এত রাতে ট্রাকভর্তি মালামাল দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা কাছে গিয়ে দেখেন ট্রাকের ভেতর বস্তা বস্তা ওষুধ। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে ওষুধসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, হাসপাতালের রোগীদের মাঝে যথাসময়ে বিতরণ না করায় ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তির এ হাসপাতাল পরিদর্শনের কথা থাকায় প্রমাণ লোপাটের জন্যই ওষুধগুলো নদীতে ফেলার চেষ্টা করা হয়।

ট্রাকচালক আজমত আলী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, `বাবুল হোসেন` নামে এক ব্যক্তি ঘাটাইল হাসপাতাল থেকে গোবিন্দাসী এলাকায় বস্তাগুলো নিয়ে যাওয়ার জন্য তার ট্রাক ভাড়া করেন। বস্তার ভেতর কি ছিল তা তিনি জানতেন না বলে দাবি করেন।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালাম খান আওয়াল ফেসবুকে লিখেছেন, `সরকারি হাসপাতালে রোগীদের ওষুধ না দিয়ে বাহিরে থেকে কিনতে বলে। আর বেশিরভাগ সময় ডাক্তারের লেখা ওষুধ হাসপাতালে থাকে না। অথচ বস্তা বস্তা ওষুধ ফেলে দেয়।`

এ বিষয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল তার গাফিলতির কথা স্বীকার করে বলেন, `ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।`

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, স্থানীয়দের হাতে আটক হওয়া পিকআপভর্তি ওষুধ ও চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a