আজঃ 19 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা

বিসিডিএস ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) নারায়ণগঞ্জ জেলা শাখা এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের বিবি রোডস্থ ১ম আলমগীর প্লাজা ভবনের ৪র্থ তলায় অবস্থিত প্রিন্স প্যালেসে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের উপ-পরিচালক কে. এম. মোহসিন মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, নারায়ণগঞ্জের ঔষধ তত্ত্বাবধায়ক মো. কবির হোসেন এবং বিসিডিএস নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সাবেক পরিচালক মো. শাহজাহান খান। সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. নাজির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. নেফাউল ইসলাম জুয়েল।
মতবিনিময় সভায় বক্তারা ওষুধ ব্যবসায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, লাইসেন্সধারী ফার্মেসিগুলোর মানোন্নয়ন, ভেজাল ও নকল ওষুধ প্রতিরোধ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে আগত কেমিস্ট ও ড্রাগিস্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং ওষুধ ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস), নারায়ণগঞ্জ জেলা শাখা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a