আজঃ 05 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ নওগাঁয় টিআরসি নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর থেকে, তিন দিনে যাচাই হবে শারীরিক যোগ্যতা মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁয় ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার অপরাধ দমনে সাফল্য, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের সম্মাননা দিলেন এসপি শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড

নওগাঁয় পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে পুলিশ সুপারের মতবিনিময় সভা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলায় সড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিতকরণ এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে নওগাঁ জেলা বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ, যাত্রীসেবার মানোন্নয়ন, পরিবহন খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং সেগুলোর কার্যকর সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপদ সড়ক গড়ে তুলতে পুলিশ প্রশাসন ও পরিবহন সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল চালক ও শ্রমিককে ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতিতে যানবাহন না চালানো, মাদকমুক্ত থেকে দায়িত্ব পালন এবং যাত্রীদের সঙ্গে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অপরিহার্য।
সভায় উপস্থিত বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভাটি পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সমন্বয়ের মাধ্যমে নওগাঁ জেলায় নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a