আজঃ 27 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সেনবাগ উপজেলা ছাত্রদলের এক উদীয়মান নক্ষত্র শাকের হোসেন মিরন হাটহাজারীতে বিদেশি পিস্তল-শটগানসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা ঠেকাতে বীরগঞ্জে মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার ব্রাদার্স ক্লাব রৌমারীতে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের হুমকি, থানায় অভিযোগ দায়ের পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে দেশে অরাজগতা ও সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে মিছিল সেনবাগ উত্তর সাহাপুর মার্কেটে অগ্নিকাণ্ড আনুমানিক ক্ষয়ক্ষতি ৩ লক্ষ টাকা নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর গুরুত্ব মাদকবিরোধী অভিযানে ৩৫৮ জন গ্রেপ্তার বাঁশের বেড়া দেওয়ার বিরোধে ম্রো সম্প্রদায়ের এক কারবারিকে জখম যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে, সেও তা দেখতে পাবে গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। স্থানীয় সরকার নির্বাচনে নওগাঁয় পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পবিত্র ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল/২৬ পালিত

নোয়াখালীতে মার্শাল আর্ট এসোসিয়েশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আবদুল মোতালেব 
জেলা প্রতিনিধি - নোয়াখালী :--

 নোয়াখালী জেলা মার্শাল আর্ট এসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ মে ২০২৬) বিকাল ৩টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলা বিএনপি’র আহ্বায়ক ও সংগঠনের সভাপতি মাহবুব আলমগীর আলোর অনুমতিক্রমে সহ-সভাপতি তপন মাহমুদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক,জাতীয় ও আন্তর্জাতিক কোচ ও রেফারি আশরাফুল আলম সুমন।

সভায় উপস্থিত ছিলেন ইস্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ও সংগঠনের কোষাধ্যক্ষ মো.গিয়াস উদ্দিন মিঠু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন উদ্দিন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেজর মন্নান কলেজের অধ্যাপক আবদুল মালেক,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.রেজাউল করিম রাজু, কার্যকরী সদস্য কবিরহাট প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক জহিরসহ মো.আবুল বাসর,শাহিদা আক্তার,আবুল কালাম আজাদ,জিয়া উদ্দিন ও রিয়াজুল হোসেন প্রমুখ। এছাড়া নোয়াখালী সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ফখরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,বর্তমান প্রেক্ষাপটে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও সক্রিয় করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এসময় শিক্ষা কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি খেলোয়াড়দের বেতন ও ক্রীড়াভাতা কাঠামোর আওতায় আনা,ক্রীড়া কার্ড প্রদান এবং “নতুন কুঁড়ি স্পোর্টস”এ মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার উদ্যোগকে স্বাগত জানানো হয়।

সভায় আরও জানানো হয়,জেলার বিভিন্ন পর্যায়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ,নতুন খেলোয়াড় তৈরি এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a