আজঃ 01 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস! জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদ্‌যাপন, রাজপথ থেকে Wrexham University-এর মঞ্চে বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক

মাদকের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করছেন মোঃ সোলেমান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মাদকের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করছেন মোঃ সোলেমান

নিজস্ব প্রতিনিধি,

৬নং কাবিলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছেন সমাজসেবক মোঃ সোলেমান। এলাকায় মাদকের ভয়াবহতা রোধে তিনি দীর্ঘদিন ধরে জনসচেতনতা সৃষ্টি, যুবসমাজকে উদ্বুদ্ধ করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
সম্প্রতি প্রকাশিত একটি সচেতনতামূলক পোস্টারে তিনি "মাদককে না বলুন" শিরোনামে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পোস্টারে উল্লেখ করা হয়েছে, "আমার একার পক্ষে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। তাই আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

মোঃ সোলেমান বলেন,
"মাদক একটি সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষক, সমাজের সচেতন মানুষ এবং প্রশাসন—সবাইকে একযোগে কাজ করতে হবে। আসুন, আমরা সবাই মিলে একটি মাদকমুক্ত, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলি।

তিনি আরও বলেন,
"আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।"
স্থানীয় বাসিন্দাদের মতে, মোঃ সোলেমানের উদ্যোগে এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তারা মনে করেন, এ ধরনের সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত হলে তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে এবং মাদকাসক্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সচেতন মহল বলছে, মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর হাতিয়ার।

আজ রোজ রবিবার ২/৮/২০২৬ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a