আজঃ 27 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা, নওগাঁয় গ্রাম পুলিশ ও সিভিল সোসাইটির সদস্যকে সম্মাননা কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর চট্টগ্রামে ইউএসটিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের দোষর, মাদক সম্রাট চাঁদাবাজ মুছি রফিক ও কবি সিরাজ এর সন্ত্রাসী কার্যকলা প্রবীনদের সেবামূলক অংশী জন পরামর্শ সভা, ভূজপুরে পুলিশের টানা অভিযান: ইতালির তৈরি পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের জাতীয় নাগরিক কমিটির সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি, আওয়ামী লীগের চক্রান্তে গ্রেফতার। ঢাকা-মাওয়া রোডে, লড়ি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। নারায়ণগঞ্জ সেঞ্চুরি গার্মেন্টস এর শ্রমিক আন্দোলন। নলডাঙ্গা পৌরসভা মোড় যেন এক ভয়ংকর মৃত্যু ফাঁদ আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কেন ক্রসফায়ারে হয়েছিল, মরহুম মমিনুল্লাহ ডেবিট জানতে চায় নারায়ণগঞ্জবাসী। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাসমতি ধান চাষে সফলতা তরুন কুয়েত প্রবাসী মাসুম চলে গেলেন না ফেরার দেশে নওগাঁর মান্দায় ১০ পিস ইয়াবাসহ ১৯ বছরের যুবক এক গ্রেপ্তার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার

অপরাধ দমনে জিরো টলারেন্স হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতারে সাফল্য

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

অপরাধ দমনে জিরো টলারেন্স  হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতারে সাফল্য: নওগাঁ ডিবিকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
হত্যা ও ডাকাতি মামলার পলাতক ও দুর্ধর্ষ আসামিদের গ্রেফতারে বিশেষ সাফল্য অর্জন করায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যদের পুরস্কৃত ও অভিনন্দন জানিয়েছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সম্প্রতি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা ও সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। এ সময় তিনি তাদের সাহসিকতা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সফল অভিযানের ভূয়সী প্রশংসা করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হত্যা ও ডাকাতির মতো চাঞ্চল্যকর মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা যে দক্ষতা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের এই সাফল্য পুরো জেলা পুলিশের জন্য গর্বের এবং ভবিষ্যতে আরও উৎসাহের উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিদের গ্রেফতার, চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের সকল ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। অপরাধ নির্মূলে এ ধরনের সফল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, নওগাঁ জেলা পুলিশের এমন স্বীকৃতি ও উৎসাহ জেলা গোয়েন্দা শাখার সদস্যদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। পুরস্কারপ্রাপ্ত সদস্যরাও ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a