আজঃ 21 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার ,বাসেত। গোলাম মাওলা রনীর নারায়ণগঞ্জ নিয়ে মনগড়া মিথ্যে ইতিহাস তুলে ধরার তীব্র নিন্দা নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান জননেতা জাকির খানের ভূরুঙ্গামারীতে ১০ কার্যদিবসের ভিডিপি প্রশিক্ষণ শেষে ৮০ জনকে সনদ বিতরণ গ্রেপ্তার অভিযান বন্ধ না করলে হত্যা’—জোরারগঞ্জ থানার ওসিকে হুমকি মিরসরাইয়ে বাসের ধাক্কায় আহত ৬ পুলিশ সদস্য, দুজনের অবস্থা গুরুতর মাদক ছাড়ো, খেলায় আসো" স্লোগানে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক জিয়ার জন্মদিনের দোয়া ও মোনাজাত। জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি কর্ণফুলী এলাকায় উদ্ধার, গ্রেপ্তার ১ ‎কুয়েতে নতুন বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প, বাড়তে প্রবাসীদের চাকরির সুযোগ বাড়বে সীমান্তে বিদেশি নাগরিকসহ মানব পাচারকারী শরিফুল-কে গ্রেপতার কুমিল্লায় নওগাঁয় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন দৈনিক পূর্ণ জাগরণ 24, সিটি কর্পোরেশনের প্রতিনিধি নারায়ণগঞ্জের, শুভ বিবাহ বার্ষিকী। আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ

আলীকদমে পাসের হার ৫৬.৭৭%, শীর্ষে ক্যান্টনমেন্ট স্কুল,নীম্নে চৈক্ষং আদর্শ উচ্চ বিদ্যালয়

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

এসএসসির ফলাফল প্রকাশ : আলীকদমে পাসের হার ৫৬.৭৭%, শীর্ষে ক্যান্টনমেন্ট স্কুল,নীম্নে চৈক্ষং আদর্শ উচ্চ বিদ্যালয়

এই নিয়ে উদ্বীগ্ন অভিভাবক ও সচেতনমহল

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বান্দরবানের আলীকদম উপজেলায় ভিন্ন চিত্র দেখা গেছে। এই উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয়ে এবার গড়ে পাসের হার ৫৬.৭৭ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছে মাত্র ৮ জন। এর মধ্যে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাই পেয়েছে ৬টি জিপিএ-৫। অন্যদিকে, উপজেলার কয়েকটি বিদ্যালয়ে ফলাফল আশানুরূপ হয়নি। আশানুরূপ ফলাফল না হওয়ায় সচেতন মহল ও অভিভাবকরা বেশ উদ্বীগ্ন।  বিশেষ করে চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাসের হার নেমে এসেছে ১৫.৫২ শতাংশে। বিদ্যালয়টির ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৯ জন; অকৃতকার্য হয়েছে ৪৯ জন। সোমবার (১০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রকাশিত ফলাফল ও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

এদিকে সর্বোচ্চ সাফল্যে রয়েছে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪১ জন। পাসের হার ৯৭.৬২ শতাংশ। উপজেলার মোট ৮টি জিপিএ-৫-এর মধ্যে ৬টিই পেয়েছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আলীকদম আবাসিক উচ্চ বিদ্যালয়ের ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৮০.৯৬ শতাংশ। তবে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন পাস করেছে এবং ২৯ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার ৬৫.০৬ শতাংশ। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন।

আলীকদম সেন্ট মেরী স্কুলের ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন উত্তীর্ণ ও ১৩ জন অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৬১.৭৬ শতাংশ। এ বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

অন্বেষা কলেজিয়েট স্কুলের ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন পাস করেছে এবং ৭ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার ৫৩.৩৩ শতাংশ। এখানেও কোনো জিপিএ-৫ নেই।

আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন উত্তীর্ণ এবং ৩১ জন অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৪৫.৬১ শতাংশ।

সবচেয়ে পিছিয়ে রয়েছে চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়। ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৯ জন পাস করেছে। অকৃতকার্য হয়েছে ৪৯ জন। বিদ্যালয়টির পাসের হার ১৫.৫২ শতাংশ।

ফল প্রকাশের পর ভালো ফল করা শিক্ষার্থী ও তাদের পরিবারে আনন্দের পাশাপাশি কম ফল করা বিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের মতে, আলীকদমের মতো দুর্গম পার্বত্য উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ফলাফলের এমন বড় ব্যবধানের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে শিক্ষক সংকট, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের নানা সীমাবদ্ধতা, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের অভাব এবং পরীক্ষার আগে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতিকে তারা অন্যতম কারণ হিসেবে দেখছেন। তাদের মতে, শুধু পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল বিশ্লেষণ করলেই হবে না; যেসব বিদ্যালয়ে ধারাবাহিকভাবে পাসের হার কম, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, শিক্ষক উপস্থিতি, বিষয়ভিত্তিক শিক্ষক সংকট, শিক্ষার্থীদের উপস্থিতি এবং পাঠদানের মানও পর্যালোচনা করা প্রয়োজন। অভিভাবকেরা প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক নিয়োগ, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক ক্লাস এবং শিক্ষা বিভাগের নিয়মিত প্রাতিষ্ঠানিক মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। 

স্থানীয় সচেতন মহলের মতে, আলীকদমের শিক্ষাব্যবস্থার সার্বিক মানোন্নয়নে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের নিচে, সেসব বিদ্যালয়ের ফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে প্রতিষ্ঠানভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ, বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগই পারে এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে।

বার্তা প্রেরক
হামিদ হোসাইন 
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
০১৮৭০৭১৭৩৯১
তারিখ: ১০/০৮/২০২৬ খ্রি.

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a