আজঃ 07 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১

তথ্য অফিস, ইউনিসেফ ও জাগ্রত যুব সংঘের উদ্যোগে লামায় কমিউনিটি সভা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: তথ্য অফিস, ইউনিসেফ ও জাগ্রত যুব সংঘের উদ্যোগে লামায় কমিউনিটি সভা

মোঃ আমির হোসাইন ছাদেকী, জেলা প্রতিনিধি (বান্দরবান):
তথ্য অফিস, লামার আয়োজনে, ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এবং জাগ্রত যুব সংঘ, লামার বাস্তবায়ন সহযোগিতায় লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে বন্যা কবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিতকরণে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ আগস্ট ২০২৬ তারিখে রূপসী পাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ সভায় দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধির ওপর আলোচনা করা হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শাহ আলম ও প্রশাসনিক কর্মকর্তা মানিক বড়ুয়া। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বন্যার সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া, শিশু ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশুদ্ধ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলা, ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক থাকা এবং দুর্যোগকালীন সরকারি সতর্কবার্তা অনুসরণসহ বিভিন্ন জীবন রক্ষাকারী আচরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সহকারী তথ্য অফিসার বলেন, দুর্যোগের সময় সঠিক তথ্য জীবন রক্ষা করে এবং গুজব ঝুঁকি তৈরি করে। তাই সরকারি সতর্কবার্তা অনুসরণ ও দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সভায় দুর্যোগকালে সরকারি সেবা ও ত্রাণের বিনিময়ে লেনদেন না করার জন্য সতর্ক করা হয়। অনিয়ম দেখলে অভিযোগ বক্সে অভিযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়।

ইউপি চেয়ারম্যান শাহ আলম স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি পর্যায়ে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a