আজঃ 08 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি নতুন দায়িত্বে এমপি আবুল কালাম নওগাঁয় মানিক খানের নেতৃত্বে যুবলীগের মিছিল, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা বকশীগঞ্জে ৩১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ হোটেল ব্যবসায়ী আটক নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে ২৩ বছর পর প্রার্থীদের জমজমাট প্রচারণা মিরসরাইয়ে হামলার মামলায় সাংবাদিক কারাগারে বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তার চেক আবার থামল কাফকোর উৎপাদন, চালু হতে লাগতে পারে দেড় মাস বিদেশি নম্বরে চাঁদাবাজি, হুমকি: হাটহাজারীতে ৭ জন গ্রেপ্তার প্রচুর টাকার দাপটে, আবুল বাসার মোল্লার, অসামাজিক কার্যকলাপ নলডাঙ্গায় নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানালেন উপজেলা প্রেসক্লাব নলডাঙ্গা মার্কেট নিয়ে সংঘর্ষে আনোয়ারায় ব্যবসায়ীদের উপর সরকারী দলের নেতা-কর্মীদের হামলার অভিযোগ! দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার. দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন বন্দরের রেকর্ড সাফল্যের পুরস্কার, ৬৭৫০ শ্রমিক পাচ্ছেন ২৫ হাজার টাকা প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে বিয়ের আশা দিয়ে আজই বিদায় পঞ্চগড়ে নবম শ্রেণীর ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার ষষ্ঠ শ্রেণির ছাত্র গ্রেফতার ভূরুঙ্গামারী বলদিয়া ইউনিয়নের কৃষকদের রাস্তা অবরোধ ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনায় মানুষের ঢল ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন সেপ্টেম্বরে১৯৭১ সালে

অপরাধ দমনে জিরো টলারেন্স: লামা থানা পরিদর্শন করে এসপির কঠোর বার্তা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী, জেলা প্রতিনিধি (বান্দরবান): 

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার প্রথমবারের মতো লামা থানা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভায় তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

শনিবার সকালে লামা থানায় পৌঁছলে ওসি মোহাম্মদ কাইছার হামিদসহ থানার কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসআই নাজমুল কবিরের নেতৃত্বে একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর আনুষ্ঠানিক পুলিশ প্যারেড অনুষ্ঠিত হয়।

থানা ভবনের তৃতীয় তলায় আয়োজিত উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসপি বলেন, "মাদক সেবন, মাদক কারবার, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অপরাধ এবং আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।"

তিনি বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। বিশেষ করে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের এলাকার সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) গোবিন্দ চন্দ্র দাশ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মো. ইব্রাহিম, এনজেড একতা মহিলা সমিতির চেয়ারম্যান আনোয়ারা বেগমসহ প্রমুখ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a