আজঃ 25 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর গুরুত্ব মাদকবিরোধী অভিযানে ৩৫৮ জন গ্রেপ্তার বাঁশের বেড়া দেওয়ার বিরোধে ম্রো সম্প্রদায়ের এক কারবারিকে জখম যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে, সেও তা দেখতে পাবে গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। স্থানীয় সরকার নির্বাচনে নওগাঁয় পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পবিত্র ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল/২৬ পালিত বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড মহেশখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৫ জনের কারাদণ্ড দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জলঢাকায় খালি শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫ নিহত ১ মানববন্ধন বিক্ষোভ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু সীমান্তে ঔষধ বিতরণেও অগ্রণী ভূমিকা রাখেন ৫৭ বিজিবি দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: ৯ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভূল্লীতে ঋণগ্রস্ত ব্যবসায়ীর আত্মহত্যা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আসলাম পারভেজ 
ঠাকুরগাঁও ভূল্লী প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় আইয়ুব আলী (৬০) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ জুন) ভোরে উপজেলার মাদারগঞ্জ (বারমারা পাড়া) এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আইয়ুব আলী ওই এলাকার মৃত ঝরু মোহাম্মদের ছেলে। তিনি ঠাকুরগাঁও শহরে কাঁচামালের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব আলী বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করেছিলেন। পাশাপাশি তিনি জুয়া খেলায় আসক্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঋণের চাপের কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গত মঙ্গলবার (২৩ জুন) তিনি ঠাকুরগাঁও শহর থেকে নিজ বাড়িতে আসেন। রাতে খাবার শেষে ঋণসংক্রান্ত বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা আলাদা ঘরে ঘুমাতে যান।
ধারণা করা হচ্ছে, বুধবার রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় তিনি বাড়ির ভেতরে একটি আমগাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a