আজঃ 01 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার। নজরুল বর্ষ উদযাপন: আলীকদমে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার যাত্রা উদ্ভোদন। বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৮ দোকান চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল-ফ্লেয়ার, সন্দ্বীপে গ্রেপ্তার ১ বকশীগঞ্জে সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার, চুলা ও সাউন্ডবক্স প্রদান পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো'আ মাহফিল অনুষ্ঠিত। মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। রাজধানীতে স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার। চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া কে বাউফল উপজেলার পক্ষ থেকে সংবধনা কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। ঔষধ কান্ড ইস্যুতে ঘাটাইল উপজেলা হসপিটাল পরিদর্শনে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী ধানের শীষের পক্ষে সজাগ ও ঐক্যবদ্ধ বিএনপি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী ধানের শীষের পক্ষে সজাগ ও ঐক্যবদ্ধ বিএনপি 


বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম থেকে, 


দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেনে, শৃঙ্খলা ভেঙে দেওয়ার অপচেষ্টায় দলের ভেতরেই একটি কুচক্রী মহল সক্রিয় রয়েছে। তবে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে ধানের শীষের পক্ষে সজাগ ও ঐক্যবদ্ধ নেতাকর্মীরা। 

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এর আগে (আনোয়ারা–কর্ণফুলী) টানেল সংযোগ মোড়ের পশ্চিম থেকে র‌্যালিটি বের হয়ে মিয়ারহাট গিয়ে শেষ হয়।

সরওয়ার জামাল নিজাম আরো বলেন, ‘আমি শৃঙ্খলায় বিশ্বাসী। নির্বাচন সামনে রেখে একটি মহল দলের ভেতরে অস্থিরতা সৃষ্টি করতে চায়। কিন্তু দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আনোয়ারা–কর্ণফুলীর নেতাকর্মীরা আগের চেয়ে এখন আরও বেশি সজাগ ও ঐক্যবদ্ধ হয়েছে।’

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে যেভাবে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিচ্ছেন, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর নেতৃত্বে পরিচালিত হলে দেশও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

এসময় র‌্যালিতে অংশ নেয় আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুরউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট ফৌজুল আমীন, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনছার, শফিউল আলম, জাকারিয়া চৌধুরী জকু, আবুল কালাম আবু, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, সাহওয়াজ জামাল নিজাম (সনি), সাইফুল ইসলামসহ জেলা–উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

রিপোর্ট :  বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম। 
তাং: ১৫/১১/২৫ইং

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a