আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় চাকরি দেওয়ার নামে ২৩ লাখ টাকার প্রতারণায় সর্বশান্ত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নলডাঙ্গা ( নাটোর)সংবাদদাতা :ইউসুফ হোসেন নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধি। 

ভুক্তভোগীর সংবাদ সম্মেলনে বিস্তারিত বিবরণ
নাটোরের নলডাঙ্গায় সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার দুই ব্যক্তি—মোঃ মহিদুল ইসলাম এবং মোঃ আরিফুল ইসলাম ভুটুর বিরুদ্ধে। বুধবার বিকেলে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ আবুল কালাম আজাদ এ অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে আজাদ জানান, প্রতিবেশী ও আত্মীয় মোঃ আরিফুল ইসলাম ভুটু (৫০) উপজেলা ভূমি অফিসে অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তার ও তার ভাই কাওছারের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ২৩ লাখ টাকা নেন। 

টাকা নেওয়ার সময়গুলো হলো ২৫ এপ্রিল ২০২৪: ২ লাখ টাকা
২ মে ২০২৪: ২ লাখ ৫০ হাজার টাকা
৯ মে ২০২৪: তাদের বাড়িতে ৯ লাখ ৫০ হাজার টাকা
পরবর্তী সময়ে বিভিন্ন দফায় আরও ৯ লাখ টাকা নেওয়ার
অভিযোগ করেন, চাকরি দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও গত ৬ জুন ২০২৪ তারিখে ভুটু তাকে একটি সন্দেহজনক নিয়োগপত্র দেন। পরে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। টাকা ফেরত চাইলে গড়িমসি করেন এবং রূপালী ব্যাংকের কয়েকটি চেক দিলেও সেগুলো থেকে কোনো টাকা পাওয়া যায়নি। সর্বশেষ ১৫ মে ২০২৫ নলডাঙ্গা বাজারে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।
আজাদের দাবি, এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে প্রতিবেশী মোঃ রবিউল ইসলাম, মোছাঃ কছেদা বানুসহ স্থানীয় আরও অনেকে উপস্থিত ছিলেন।
নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন,
“চাকরি দেওয়ার নামে আমার পরিবার থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়ার পর তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আমরা এখন আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত। আইনশৃঙ্খলা বাহিনী যেন দ্রুত তদন্ত করে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়—এটাই আমাদের দাবি।”

তিনি সাংবাদিকদের সহযোগিতা এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের প্রতারণার শিকার না হয়।
অভিযোগের বিষয়ে প্রধান অভিযুক্ত মোঃ মহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে  দেন।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a