আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে  রংপুর মেইল বাস সার্ভিস  বন্ধ করার সিন্ধান্ত পরিবর্তন করে নিয়মিত বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ মে) বিকেলে ভুরুঙ্গামারীর সর্বস্তরের জনগণের ব‍্যানারে কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে ঘন্টা ব‍্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে  ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, উত্তর ধরলা মটর মালিক সমিতির সেক্রেটারি  স্বপন কুমার সাহা, 
সোনাহাট ডিগ্রি কলেজের জেষ্ঠ‍্য প্রভাষক আনোয়ার হোসেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন, উত্তর ধরলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বশির আহমেদ বাঁশি,  মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান বাবলা, 
কফিলুর রহমান( সাংবাদিক ),উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মিজানুর রহমান মিজান , শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা সভাপতি রোকনুজ্জামান, আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

উত্তর ধরলা মটর মালিক সমিতির সভাপতি স্বপন কুমার সাহা তার বক্তব্যে জানান, ভুরুঙ্গামারী- নাগেশ্বরী উপজেলার জন মানুষের ভোগান্তি কমাতে আমরা রংপুর মেইল বাস সার্ভিস চালুর উদ‍্যোগ নেই। সেখানে কুড়িগ্রাম মটর মালিক সমিতি আপত্তি জানায়। অবশেষে কুড়িগ্রাম মালিক সমিতির ৯ টি ও ভুরুঙ্গামারী থেকে ৬টি মোট ১৫ টি বাস দৈনিক চলাচল করার শর্তে মেইল বাস সার্ভিসটি শুরু হয়। কিন্তু কোন কারণ ছাড়াই আগামী ১ জুন থেকে এই মেইল বাস সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কুড়িগ্রাম মটর মালিক সমিতি। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত‍্যাহারের  আহ্বান জানান।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ মেইল সার্ভিস চালু রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, তিন দিক থেকে ভারত বেষ্টিত অবহেলিত ভূরুঙ্গামারী উপজেলা থেকে সরাসরি রংপুরগামী মেইল বাস সার্ভিস দীর্ঘ দিন বন্ধ থাকার পর চলতি বছরের  ১ জানুয়ারী পুনরায়  মেইল বাস সার্ভিসটি চালু হয়। আমরা জানতে পেরেছি  কিছু কুচক্রী মহলের প্ররোচনায় আগামী ১ জুন থেকে রংপুর মেইল বাস সার্ভিস বন্ধের পাঁয়তারা চলছে। এবং কুড়িগ্রাম-রংপুর বাস মালিক সমিতি বাস সার্ভিস বন্ধের সিন্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত‍্যাহারের দাবি জানাচ্ছি।কারণ এই অঞ্চলের সর্বস্তরের মানুষের কল্যাণে এই বাস সার্ভিসের খুবই প্রয়োজন। তাই এই মেইল বাস সার্ভিস চালু রাখার জোড় দাবি জানান তিনি।

মানববন্ধন থেকে বক্তারা জানান, আমরা  ইতিমধ্যে কুড়িগ্রাম এবং রংপুর বাস মালিক সমিতির নেতাদের সাথে কথা বলে জনগণের পক্ষ থেকে জানিয়েছি, যে কোন মূল্যে ভুরুঙ্গামারী টু রংপুর মেইল সার্ভিসটি চালু রাখতে হবে নচেৎ জনগণ কুড়িগ্রাম মালিক সমিতির কোন বাস ভূরুঙ্গামারী ঢুকতে দিবে না।
আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে নেয়া না হলে উপজেলাবাসীকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

##

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a