আজঃ 23 July 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
হাছনা মার্কেট থেকে চারিয়াবাইদ পাগলার মোড় পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র শাহেদের পানিতে ডুবে মৃত্যু নোয়াখালীতে র‍্যাব-৭ ও ডিএনসির যৌথ অভিযান: প্রায় ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সীতাকুণ্ডে র‌্যাবের অভিযানে ৪৭ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার বিয়ের প্রলোভনে সম্পর্কের অভিযোগ, ধর্ষণ মামলায় চট্টগ্রামে এনসিপির এক নেতা আটক ২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু, পরে জানানো হবে স্থগিত পরীক্ষার নতুন সূচি পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ ডিবির বিশেষ অভিযানে, ৭০ পিস ট্যাপেন্টাডল সহ গ্রেফতার মোড়েলগঞ্জে মাদক সেবনকারীর বিরুদ্ধে প্রতিবাদ করায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জেলা পরিষদের প্রশাসক, অধ্যাপক মামুন মাহমুদ সাথে সৌজন্য সাক্ষাৎ টাঙ্গাইল পৌরসভার সুপারি বাগান রোড খানাখন্দে জর্জরিত বাবা লোকনাথের ভক্ত পরিচয়ে প্রতারণা, ১৪ ঘণ্টার মধ্যেই খুলশী থানার জালে মূলহোতা। পাঁচলাইশে অভিযানে অস্ত্রসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ আটক দুই জনের কারাদণ্ড বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি,ডিএম মাইনউদ্দিন সম্পাদক নির্বাচিত চট্টগ্রাম বন্দর ইজারা পরিকল্পনার প্রতিবাদে মশাল মিছিল, ২ আগস্ট পদযাত্রার ডাক জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের ‘কঠোর অভিযান

পুলিশের ওপেন হাউস ডে ও বিট পুলিশিং আলোচনা সভা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পুলিশের ওপেন হাউস ডে ও বিট পুলিশিং আলোচনা সভা


বকশীগঞ্জ জমালপুর প্রতিনিধি,

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে পুলিশের ওপেন হাউস ডে ও বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং ও জুয়ার মতো অপরাধ বন্ধে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা বিট পুলিশিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং স্থানীয় সমস্যার দ্রুত সমাধানে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জনসাধারণের আস্থা অর্জনে ইতিবাচক পরিবর্তন এসেছে।
আলোচনা সভায় উপস্থিত এলাকাবাসী বিভিন্ন সামাজিক সমস্যা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ তুলে ধরেন। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, উপজেলা বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক প্রফেসর বজলুর রশিদ, বাট্টাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মাস্টার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ, উপজেলা বিএনপির সদস্য মুরাদ হোসেন, সাবেক মেম্বার আব্দুর রহিম সরকার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, ৩ নংওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা আরও বলেন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অপরাধ প্রতিরোধে এ ধরনের ওপেন হাউস ডে ও বিট পুলিশিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজ রোজ সোমবার ৮ জুন ২০২৬ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a