আজঃ 12 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দূর্গম পাহাড়ের মদক সীমান্তে ৫৭ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও টিকাদান কর্মসূচি। ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা ভূরুঙ্গামারীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি পত্নীতলা থানা পুলিশের অভিযান চলছে কুড়িগ্রামে মোটরসাইকেল অটোরিকশার সংঘর্ষে নি*হত ১ সাংবাদিক অরিত্রকুন্ড কে, চাঁদাবাজি মামলায় কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল বাউফল থানা পুলিশ কতৃক বিশেষ অভিযান চট্টগ্রামে ৭০ লাখ টাকার চোরাই ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩ শৈলকুপায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কুয়েত দূর্তাবাসে অনুষ্ঠিত হল জাতীয় বিপ্লব ও সংহিত দিবস মুক্তি ও প্রগতির স্বর্ণালী দিন ৭ নভেম্বর নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আলীকদমে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক, থানায় হস্তান্তর নওগাঁয় কেডি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন অবস্থায় তিন যুবক গ্রেপ্তার বকশীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পত্নীতলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডেল মন্টে নাম ব্যবহার করে বিনিয়োগ প্রতারণার আশঙ্কা, তদন্তের দাবি

চট্টগ্রামে মাদকসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম। 

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর সুবাহান (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা পুলিশ। পাশাপাশি যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ নভেম্বর ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তক্তারপুল এলাকায় ভিকটিমের বাড়ির সামনের গলির মুখে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, শওকত গ্রুপের সদস্যরা মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে আব্দুর সুবাহানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্বজনরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট (২৩) এবং মোমেনা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে বাকলিয়া থানা পুলিশ ও এসআরবি যৌথভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, একটি দা এবং একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে পুলিশ আরও জানায়, নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে মোট ১৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a