আজঃ 20 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
তেপুকুরিয়া–মাহামুদপুর এলাকায় নারীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার আলীকদম সীমান্তে কিল্লাইপাড়া চেকপোস্টে মিয়ানমারের ১৪ সদস্যের আত্মসমর্পণ মুক্তাঞ্চল প্রেসক্লাব'-এর ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি সাজু, সাধারণ সম্পাদক জাকির বেপজা নিরাপত্তারক্ষীদের ওপর হামলা: সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়: ডবলমুরিং থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১ মায়ের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, সাংবাদিক আওয়াল পেলেন সম্মাননা খুলনায় বহু-অংশীজনের সমন্বয়ে আঞ্চলিক আন্তঃধর্মীয় সংলাপ আড়াইহাজারে মেজিস্ট্রেটের অভিযান,ওষুধের দোকান বন্ধ করে পালালো ওষুধ ব্যাবসায়ীরা সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে চট্টগ্রামে দুই দিনব্যাপী কর্মশালা তথ্য অফিস, ইউনিসেফ ও জাগ্রত যুব সংঘের উদ্যোগে লামায় কমিউনিটি সভা ৮ কেজি গাঁজাসহ হালিশহরে দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার। নোয়াখালীর সেনবাগে ১০ শিক্ষার্থীর দুই বছরের পড়াশোনার দায়িত্ব নেবে সৈয়দ হারুন ফাউন্ডেশন ভূরুঙ্গামারী থানার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন শ্রেষ্ঠ সার্কেল এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বকশীগঞ্জে পুলিশের ঝটিকা অভিযান, ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে এস এসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ সংবর্ধনা পেলেন প্রতারণা মামুন হাওলাদার থেকে সাবধান। আলীকদমে তামাক চাষের ক্ষতিকর প্রভাব বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট ঘিরে ডবলমুরিংয়ে অভিযান, নারীসহ ১৫ জন আটক জাতীয় মৎস উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদন্ড

তেপুকুরিয়া–মাহামুদপুর এলাকায় নারীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

অনিমেষ কুমার মহন্ত  
উপজেলা প্রতিনিধি, পত্নীতলা, নওগাঁ। 

নওগাঁর পত্নীতলা ও ধামুইরহাট থানার মধ্যবর্তী তেপুকুরিয়া জামাইপাড়া ও মাহমুদপুর তালপুকুর এলাকার মাঝামাঝি স্থান থেকে অগ্নিদগ্ধ অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে শনাক্ত করা হলেও পরে তার সঙ্গে পাওয়া একটি ভোটার আইডি কার্ডের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়।
নিহত নারী মেরিনা (৪৬)। তিনি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের খেলনা দিঘিপাড়া গ্রামের হাসানের স্ত্রী এবং পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের কৈবর্তখণ্ড (সরকারপাড়া) গ্রামের দোস মুহাম্মদের মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫ ঘটিকার সময় মরদেহটি অগ্নিদগ্ধ অবস্থায় আম বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। স্থানীয়দের ধারণা, ওই নারীকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি তাদের পরিবারের সদস্য মেরিনার বলে শনাক্ত করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a